National

এ বছর ভারতরত্ন সম্মানে ভূষিত ৫ জন ব্যক্তিত্ব

এ বছর দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পাচ্ছেন ৫ জন। ২ জনের নাম এখন সকলের জানা। শুক্রবার আরও ৩ জনের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

সাধারণভাবে বছরে ৩ জনকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। তবে এ বছর সেই সংখ্যাটা ৩ নয়, ৫ জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ৩ জনের নাম ঘোষণা করেন। যাঁরা হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও, প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিং এবং সবুজ বিপ্লবের পুরোধা এমএস স্বামীনাথন। এছাড়া বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী ও বিহারর প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরি ঠাকুরকে ভারতরত্ন প্রদান করা হয়েছে।

এঁদের মধ্যে ৪ জনই রাজনৈতিক ব্যক্তিত্ব। চরণ সিং ১৯০২ সালে উত্তরপ্রদেশের মেরঠে জন্মগ্রহণ করেন। ২৮ জুলাই ১৯৭৯ থেকে ১৪ জানুয়ারি ১৯৮০ সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।

পিভি নরসিমা রাও ১৯২১ সালে অন্ধ্রপ্রদেশের করিমনগরে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

কর্পূরি ঠাকুর ১৯২৪ সালে বিহারের সমস্তিপুর জেলায় জন্ম নেন। ১৯৭০ সালের ডিসেম্বর থেকে ১৯৭১ সালের জুন মাস পর্যন্ত এবং ১৯৭৭ সালের ডিসেম্বর থেকে ১৯৭৯ সালের এপ্রিল পর্যন্ত তিনি বিহারের মুখ্যমন্ত্রী পদ সামলান।

লালকৃষ্ণ আডবাণী বিজেপির অন্যতম নেতা হিসাবে পরিচিত। যে রাম মন্দির দেখতে মানুষের ঢল নামছে সেই রাম মন্দির নির্মাণের লড়াই লালকৃষ্ণ আডবাণীর হাত ধরেই শুরু হয়েছিল।

কৃষি বিজ্ঞানী এমএস স্বামীনাথন এবার ভারতরত্ন সম্মানে ভূষিত হতে চলেছেন। ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় তাঁকে।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026