Feature

সূর্য ডুবলে এ দুর্গের ধারেকাছেও যাওয়া মানা, রাত নামলে কি হয় এখানে

এশিয়ার সবচেয়ে ভূতুড়ে জায়গা এটি। সূর্য পশ্চিমে ঢলে গেলে এ দুর্গের ত্রিসীমানার মধ্যে মানুষের আসা মানা। সকালেও অনেকের গা ছমছম করে এখানে।

দুর্গটি অবস্থিত পাহাড়ের ঢালে। ঢাল বেয়ে নেমেছে দুর্গের বিভিন্ন অংশ। ষোড়শ শতাব্দীতে এই দুর্গ তৈরি করা হয়েছিল। তখন এখানে গমগম করত রাজপরিবারের বৈভব। তবে সময়ের সঙ্গে সঙ্গে সবেরই শেষ হয়। একাকী পড়ে থাকে দুর্গ।

দুর্গের কিছু অংশ ভেঙে গিয়েছে ঠিকই, তবে তার রক্ষণাবেক্ষণে কোনও খামতি রাখে না আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই এএসআই-এর তরফ থেকেই এ দুর্গের প্রবেশদ্বারে একটি বড় বোর্ড লাগানো রয়েছে।

বোর্ডে মানুষকে সতর্ক করা হয়েছে তাঁরা যেন সূর্য ডোবার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এ দুর্গের ধারেও না আসেন। একেবারে সরকারিভাবে সন্ধে নামার পর এখানে আসা মানা।

এশিয়ার সবচেয়ে ভৌতিক স্থান হিসাবে এই দুর্গ তালিকার প্রথমে রয়েছে। রাজস্থানের আলোয়ার জেলায় আরাবল্লী পর্বতমালার পাহাড়ের ঢালে রয়েছে এই ভানগড় দুর্গ। যে দুর্গে সন্ধে নামলে শুরু হয় নানা ভৌতিক কার্যকলাপ। এমনই কথিত রয়েছে।

কথিত আছে এখানে যদি কেউ ভুলেও সন্ধেয় ঢুকে পড়েন বা সন্ধের আগে এখান থেকে বেরিয়ে আসতে না পারেন, তাহলে তাঁকে আর কখনওই খুঁজে পাওয়া যায়না। এ দুর্গ সন্ধের পর এতটাই ভৌতিক যে এখানে রাতে যে ঠিক কী কী হয় তার পুরোটা জানা যায়নি।

ভানগড় দুর্গ, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

তবে সকালের দিকে অনেক পর্যটক হাজির হন এখানে। যত না তাঁরা দুর্গ দেখতে হাজির হন, তার চেয়ে বেশি হাজির হন সকালেও এমন কোনও ভৌতিক অস্বাভাবিক অনুভূতি হয় কিনা তা অনুভব করতে।

অনেক পর্যটকই জানিয়েছেন, সকালেও দুর্গের অনেক জায়গায় তাঁদের মনে হয়েছে কারা যেন তাঁকে ঘিরে ফেলেছে। কিন্তু কাউকে দেখা যায়নি।

আশপাশে অন্য কিছু থাকার একটা অনুভূতি হলেও চারিদিক ফাঁকা। দুর্গে ঘুরতে ঘুরতে সকালেও গা ছমছম করেছে, এমন একটা অস্বস্তিকর অনুভূতি হয়েছে অনেকের।

রাতের অন্ধকারে এ দুর্গে যে ঠিক কী ঘটে তা কারও জানা নেই। তবে নানা কাহিনি স্থানীয়দের মুখে মুখে ঘোরে। যা শুনলে ভয়ে মানুষের রোম খাড়া হয়ে যেতে পারে। এমনই এক ভয়ংকর ভৌতিক দুর্গ হয়ে দাঁড়িয়ে আছে রাজস্থানের ভানগড় দুর্গ।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026