World

অতিরিক্ত মদ্যপানে হাঁটতে পারছিলেননা, বিমানে চড়তে দেওয়া হল না পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে

অতিরিক্ত মদ্যপানের জেরে তিনি ভাল করে হাঁটতে পারছিলেননা। তাই তাঁকে বিমানে চড়তেই দিল না বিমান সংস্থা। যদিও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এটা অপপ্রচার বলে দাবি করেছে আপ।

তিনি এখন জার্মানি সফরে রয়েছেন। সেখান থেকে বিনিয়োগ আনা লক্ষ্য। সেখানেই ফ্রাঙ্কফুর্ট শহর থেকে তাঁর দিল্লি আসার কথা ছিল। কিন্তু দাবি করা হচ্ছে তিনি নাকি এতটাই মদ্যপ অবস্থায় ছিলেন যে ভাল করে দাঁড়াতে পর্যন্ত পারছিলেননা।

এদিকে সেই অবস্থায় তিনি বিমানবন্দরে উপস্থিত হন। ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী লুফথানসা-র বিমানে ওঠার কথা ছিল তাঁর। কিন্তু তিনি ঠিক করে দাঁড়াতেও পারছেন না দেখে তাঁকে বিমানে উঠতে দেননি বিমান সংস্থার কর্মীরা।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এতটাই নাকি মদ্যপ অবস্থায় ছিলেন যে তাঁর স্ত্রী এবং আরও কয়েকজন তাঁকে ধরে নিয়ে যান। কয়েকজন যাত্রীও এই দাবি করেছেন।

যদিও এই দাবি মানতে নারাজ আম আদমি পার্টি। তাদের তরফে দাবি করা হয়েছে যেহেতু ভগবন্ত মান পঞ্জাবের উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করছেন তাই তাঁকে বদনাম করার এটা বিরোধীদের চেষ্টা। এমন কোনও ঘটনা ফ্রাঙ্কফুর্টে ঘটেনি।

মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, তিনি বিমান ধরতে পারেননি ঠিকই, তবে তা তাঁর কিছু শারীরিক অসুস্থতার জন্য। যদিও ঠিক কি ধরনের অসুস্থতা তা পরিস্কার করা হয়নি।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের এই মদ্যপ পরিস্থিতির কথা ছড়িয়ে পড়তেই এখন বড় হাতিয়ার হিসাবে এটাকে ব্যবহার করতে শুরু করেছে বিরোধী দলগুলি। এমনকি পুরো বিষয়টি ঠিক কী হয়েছে তা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল নিজে পরিস্কার করুন এমন দাবিও উঠেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026