Festive Mood

‌পুজোয় এখানে মা দুর্গার আরাধনা নয় অসুরের স্মরণসভা পালিত হয়, বন্ধ থাকে বাড়ির দরজা, জানালা

আপামর বাঙালি যখন মা দুর্গার আরাধনায় মেতে ওঠেন, তখন কিছু মানুষ মা দুর্গা নন, অসুরের পুজো করেন। অনেকে বাড়ির দরজা, জানালা এসময় বন্ধ রাখেন।

মৌসুমি গুহ মান্না : পুজোর ৪টে দিনের জন্যে মানুষের আগ্রহের কোন শেষ থাকেনা। আট থেকে আশি, সব বয়সের মানুষই নতুন জামা, জুতো পরে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আনন্দে মেতে ওঠেন। পশ্চিমবঙ্গেই এমন কিছু গ্রাম রয়েছে যেখানে দুর্গাপুজোয় অসুর বন্দনা করা হয়।

জঙ্গলমহল এলাকার অসুর সম্প্রদায়ের আদিবাসীদের বিশ্বাস মহিষাসুরের ছলনা করে প্রাণ কেড়েছিলেন আর্য দেবী দুর্গা। এছাড়া ঝাড়খণ্ড, বিহারেও একাংশের আদিবাসী সম্প্রদায় মহিষাসুরকে তাদের পূর্বপুরুষ মনে করে। এরা অসুর নামক আদিবাসী সম্প্রদায় বলে পরিচিত।

মহিষাসুর বধের বিষয়কে একটি পরাজয় নয়, বরং ছলনা করে প্রাণ কাড়ার সঙ্গে তুলনা করে এরা। তাই দুর্গাপুজো তাদের কাছে শোকের সময়। এই সম্প্রদায়ের মানুষজন মহিষাসুরকে ‘হুদুড়’ বলে সম্বোধন করেন। এই শব্দের অর্থ ঝড়, বিদ্যুৎ বা বজ্রের ধ্বনি।

অসুর জনগোষ্ঠীর আদিবাসীরা বলেন তাঁদের সম্রাট মহিষাসুর সবসময় নারীদের সম্মান করতেন। তাই নারীর বিরুদ্ধে অস্ত্র তুলতেন না। এটা জেনেই এক নারীকে দিয়ে অসুরবধ করানো হয়।

এই শোকেই পুজোর ৪ দিন তাঁরা অসুরের পুজো করেন। অসুরের স্মৃতিতে স্মরণসভা করেন। প্রথা অনুযায়ী দাসাই নৃত্য পরিবেশন করেন তাঁরা। এই নাচে পুরুষরা নারী যোদ্ধার ছদ্মবেশে গান গেয়ে বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ান। এই গানে থাকে কান্নার সুর।

অসুর জনগোষ্ঠীর মানুষরা দুর্গাপুজোর মন্ত্র বা ঢাকের শব্দ শোনাকে অশুভ মনে করেন। তাই ওই সময় সকলে ঘরের দরজা, জানালা বন্ধ করে বসে থাকেন।

তবে সময়ের সঙ্গে এখন কিছুটা বদলেছে এই ধারনা ও রীতি। ভাবনাতেও এসেছে বদল। বর্তমান প্রজন্মের অসুর সম্প্রদায়ের ছেলেমেয়েরা তাঁদের প্রাচীন প্রথার অসম্মান না করেই এখন দুর্গাপুজোর আনন্দে শামিল হচ্ছেন।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026