Festive Mood

আজীবনের বন্ধু খোঁজার উৎসব, বাংলার প্রাচীন উৎসবে সাদা মালায় বন্ধু বাছেন নারী পুরুষ

ডিজিটাল যুগে বন্ধু খুঁজতে মাঠে জমায়েত করতে হয়না। এ উৎসব তারপরেও বহাল তবিয়তে নিজস্ব মহিমায় অটুট। আজও বাংলার এই বন্ধু খোঁজার উৎসবে নারী পুরুষের ঢল নামে।

ডিজিটাল দুনিয়া সব প্রাচীন ভাবনাকে গিলে খেতে যে পারেনি তার উদাহরণ রয়েছে। তারই একটি উদাহরণ বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামের এই উৎসব। যে উৎসবকে কেন্দ্র করে সাজ সাজ রবে অনেকদিন আগে থেকে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা।

এখানে মন্দিরে পুজো দিয়ে এ উৎসবের সূচনা হয় একটি মাঠে। বাঁকুড়ার আকুই নামে এক গ্রামের এই উৎসব বাংলার প্রাচীন উৎসবগুলির একটি বলাই যেতে পারে। যে উৎসব গত ১৫০ বছর ধরে এমন এক ভাবনাকে সামনে রেখে চলে আসছে যা বেশ চমক দিতে পারে।

এ উৎসব সই পাতানোর উৎসব। এ উৎসব বন্ধু খোঁজার উৎসব। এ উৎসবের নাম সহেলা উৎসব। আকুই গ্রামের সয়লা মাঠে হাজির হন বহু মানুষ। উৎসব ঘিরে গোটা এলাকাটা উৎসবের আনন্দে মেতে ওঠে।

নানা বয়সের মানুষ একসঙ্গে জড়ো হন এ মাঠে। তারপর নারীরা অন্য নারীকে খুঁজে নেন বন্ধুত্ব করার জন্য। পুরুষরাও অন্য পুরুষকে খুঁজে নেন বন্ধুত্ব পাতানোর জন্য।

বন্ধুত্বের শর্ত হল তাঁরা আজীবন একে অপরের বন্ধু থাকবেন। সে জীবনে ঝড়ই আসুক বা আনন্দ। দুঃখে, কষ্টে, আনন্দে সবসময় তাঁরা বন্ধু থাকবেন। এই বন্ধুত্ব পাতানোর জন্য পুরুষরা যে বয়সেরই হোন না কেন একে অপরকে একধরনের সাদা মালা পরিয়ে দেন। তৈরি হয় নতুন বন্ধুত্ব।

নারীরাও তাঁদের পছন্দের নারীর সঙ্গে বন্ধুত্ব পাতান এই সাদা মালা বদলের মধ্যে দিয়েই। সঙ্গে থাকে একটি ঝুড়ি। যা একসঙ্গে মাথায় ঠেকিয়ে তাঁরা সই পাতান। এই উৎসবকে ঘিরে বিশাল মেলা বসে এই প্রাঙ্গণে।

প্রতিবছর অবশ্য এই মেলা বসে না। এখন ৫ বছর অন্তর হয় এই মেলার আয়োজন। এবার যেমন এই মেলায় মেতে উঠতে পেরেছেন মানুষজন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026