Festive Mood

পিঠেপুলির শিকড় লুকিয়ে আউনি বাউনি-তে, কী এই মকরসংক্রান্তির আউনি বাউনি

‘মকরসংক্রান্তি’ গ্রাম বাংলার মহিলামহলে যেন এক অকাল ‘নবান্ন’। খেতের পাকা ধানকে পৌষ সংক্রান্তির পুণ্যলগ্নে পরম আদরে বরণ করে ঘরে তোলেন গ্রামীণ নারী।

বাঙালি ভোজনরসিক জাতি। যে কোনও উৎসবকে কেন্দ্র করে ভুরিভোজ আর মিষ্টিমুখ বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ‘মকরসংক্রান্তি’-ও তাই বাঙালির অন্দরমহলে একপ্রকার খাদ্য উৎসবে পরিণত। সেই উৎসবের নাম ‘পিঠে সংক্রান্তি’। এই উৎসবের শিকড় আবার শস্যশ্যামলা গ্রামবাংলার কৃষিভূমিতে প্রোথিত।

সারাবছর রোদ-ঝড়-জলকে সঙ্গী করে মাঠে লক্ষ্মীর পায়ের চিহ্ন মাটির রন্ধ্রে রন্ধ্রে বপন করে দেন কৃষকরা। তাঁদের কাছে ‘পৌষ সংক্রান্তি’ মানে নতুন ফসল ঘরে তোলার উৎসব। ‘মকরসংক্রান্তি’ গ্রাম বাংলার মহিলামহলে যেন এক অকাল ‘নবান্ন’। খেতের পাকা ধানকে পৌষ সংক্রান্তির পুণ্যলগ্নে পরম আদরে বরণ করে ঘরে তোলেন গ্রামীণ নারী। নতুন ধান দিয়ে পিঠে তৈরির আগে তার পুজো করে কৃষক পরিবার। পাকা ধানের শিষ দিয়ে এইদিন নির্দিষ্ট কিছু অনুষ্ঠান ঘরোয়াভাবে পালন করেন তাঁরা।

নিয়ম অনুযায়ী, হেমন্তের আমন ধানের শিষ দিয়ে বাঁধতে হয় শিষের বিনুনি। তবে শিষ যদি না থাকে সেক্ষেত্রে ২-৩ আঁটি খড় একসঙ্গে পাকানো হয়। তার সঙ্গে ভালো করে বাঁধা হয় ধানের শিস, মুলোর ফুল, সরষে ফুল, আমপাতা ইত্যাদি। একেই বলে ‘আউনি বাউনি’।

এরপর ‘আউনি বাউনি’-কে রাখা হয় বাড়ির খড়ের চাল, ঢেঁকি, বাক্স-প্যাঁটরা বা ধানের গোলার ভিতর। কারণ, চাষি পরিবার বিশ্বাস করে, ‘আউনি বাউনি’-র মধ্যে বিরাজ করেন স্বয়ং শস্যদেবী। সারাবছর যাতে তাঁদের ঘর শস্য ও অর্থে পূর্ণ হয়ে থাকে তার আশায় ‘আউনি বাউনি’-কে সযত্নে এক বছর ধরে সংরক্ষণ করেন তাঁরা। তাছাড়া বছরের প্রথম ফসল কৃষকদের কাছে খুব পবিত্র ও শুভ। সেই শুভ মুহুর্তের উদযাপন করার মধ্যে দিয়ে কৃষক পরিবারগুলিতে ‘আউনি বাউনি’ হয়ে ওঠে অবশ্য পালনীয় একটি শস্যোৎসব। যা আজও অমলিন বাংলার গ্রামেগঞ্জে।

Mallika Mondal

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026