Feature

হাই তোলা দেখে কোনও প্রাণির মস্তিষ্কের পরিচয় পাওয়া যায়, বোঝা খুব সহজ

কোনও প্রাণি হাই তুললে তা দেখে বোঝা যেতে পারে তার বুদ্ধি কত। হাই অনেক কিছু বলে দিয়ে যায়। আর এটা বোঝাটাও খুব কঠিন কাজ নয়।

শুনে একটু অবাক করা মনে হতেই পারে। মনে হতে পারে কোনও প্রাণির হাই তোলার সঙ্গে তার বুদ্ধির কি সম্পর্ক। তার মস্তিষ্কের আকারের কি সম্পর্ক। মস্তিষ্কে কত নিউরোন রয়েছে তা জানা কীভাবে সম্ভব। কিন্তু এগুলো সম্ভব কেবল কোনও প্রাণির হাই তোলা দেখে।

বিজ্ঞানীরা বলছেন, কেবল হাই তোলা দেখে মস্তিষ্কের পরিচয় পাওয়ায়ই নয়, হাই তুললে আরও বেশ কয়েকটি উপকার হয় যে কোনও প্রাণির। সে মানুষ হোক বা অন্য কোনও প্রাণি। এটা বোঝা কিন্তু খুব সহজ।

যে প্রাণির হাই তোলা যত বড় হবে, তার মস্তিষ্কও তত বড় হবে। একটি প্রাণি যত বেশি সময় ধরে হাই তুলবে, বুঝে নিতে হবে তার মস্তিষ্ক তত বড়। আর বলাই বাহুল্য যে এই দীর্ঘক্ষণের হাই তোলায় মানুষ এবং বাঁদর জাতীয় প্রাণিরা এগিয়ে রয়েছে।

তবে এমনও একটি প্রাণি আছে যারা মানুষ বা বাঁদর প্রজাতির না হয়েও তাদের হাই লম্বা, ফলে তাদের মস্তিষ্ক বড় এবং তাদের মস্তিষ্কে নিউরোনের পরিমাণ বেশি। এই প্রাণিটি হল হাতি। যারা বুদ্ধিমান প্রাণি বলেই পরিচিত।

হাই তোলার সময় দেখে যেমন সেই প্রাণির মস্তিষ্ক কত বড় এবং তাতে নিউরোনের পরিমাণ কত বেশি জানা যায়, তেমনই হাই তুললে বেশ কয়েকটি উপকারও হয়।

যেমন হাই তুললে দেহের কয়েকটি অংশে রক্ত সঞ্চালন বাড়ে। মস্তিষ্কে অনেক বেশি পরিমাণ অক্সিজেন পৌঁছয়। ফলে হাই তোলা মানে কেবল আলস্য নয়, এটি যে কোনও প্রাণির দেহের এক অন্যতম প্রয়োজন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026