Feature

বিশ্বে এমন কটা দেশ আছে যেখানে বিমানবন্দর নেই, উত্তরটা অবাক করবে

বিশ্বে এমনও কয়েকটা দেশ রয়েছে যেখানে একটাও বিমানবন্দর নেই। বিমানবন্দরহীন দেশের সংখ্যা কিন্তু একাধিক। কতগুলি দেশের বিমানবন্দর নেই জানলে অবাক হবেন।

এখন গতির দুনিয়া। শক্তিশালী যোগাযোগ ব্যবস্থার দুনিয়া। সেখানে বিমানবন্দর এক গুরুত্বপূর্ণ প্রয়োজন। দেশের সমৃদ্ধির জন্যও বিমানবন্দরের গুরুত্ব থাকে। সেখানে এই বিশ্বেই এমন কয়েকটি দেশ রয়েছে যাদের ভূখণ্ডে একটাও বিমানবন্দর নেই। মানে ওই দেশে একটাও বিমানবন্দর নেই।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বিশ্বে এমন ৫টি দেশ রয়েছে যাদের কোনও বিমানবন্দর নেই। এমন মনে করার কোনও কারণ নেই যে আফ্রিকার মত কোনও পিছিয়ে থাকা মহাদেশে এমনটা হয়।

বরং বিশ্বের অন্যতম সমৃদ্ধ মহাদেশ ইউরোপেই রয়েছে এই ৫টি দেশ। যে দেশগুলি বিমানবন্দর ছাড়াই চলছে। ইউরোপের এই ৫টি দেশ হল মোনাকো, সান মারিনো, অ্যান্ডোরা, লিশটেনস্টাইন এবং ভ্যাটিকান সিটি।

পশ্চিম ইউরোপের একটি ছোট্ট দেশের নাম মোনাকো। এটাই একটি রাষ্ট্র। একটি শহর রাষ্ট্র। ভ্যাটিকান সিটির পর বিশ্বের সবচেয়ে ছোট দেশ হল এটি।

ইতালির সঙ্গে লেপ্টে থাকা ছোট্ট দেশ সান মারিনো ৬১ বর্গ কিলোমিটারের ওপর অবস্থিত একটি প্রজাতান্ত্রিক ক্ষুদ্র রাষ্ট্র। ফ্রান্স ও স্পেনের মাঝে অবস্থিত অ্যান্ডোরা হল ইউরোপের আরও একটি ছোট্ট দেশ। ৪৬৮ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এই দেশটির একটা বড় অংশই পাহাড় ঘেরা। পাহাড় উপত্যকা নিয়েই এই দেশ।

লিশটেনস্টাইন দেশটিও ইউরোপেই অবস্থিত। মধ্য ইউরোপের এই ক্ষুদ্র রাষ্ট্রের মোট ভূখণ্ড ১৬০ বর্গকিলোমিটার। তবে বিশ্বের সবচেয়ে ছোট দেশ হল ভ্যাটিকান সিটি। যা রোমে অবস্থিত একটি স্বতন্ত্র রাষ্ট্র। রোমের মাঝেই রয়েছে ভ্যাটিকান সিটি। এই ৫টি দেশের কোনও বিমানবন্দর নেই।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026