Feature

এ গ্রামের পুরুষদের বিয়ে হয়না, চিরকুমারদের গ্রামে ৫০ বছরে কারও বিয়ে হয়নি

এ গ্রামে কোনও পুরুষের বিয়ে হয়না। এমন নয় যে তাঁরা বিয়ে করতে চান না। কিন্তু এক বিশেষ কারণে এ গ্রামের পুরুষদের বিয়ে করেননা কোনও মেয়ে।

এ গ্রামে শুধু পুরুষদেরই বাস। পুরো গ্রাম জুড়ে শুধুই পুরুষরা থাকেন এখানে। এমন কিন্তু নয় যে এ গ্রামের পুরুষরা চিরকুমার থাকতেই পছন্দ করেন। এমনও নয় যে তাঁরা বিয়ে করতে চান না। কিন্তু চাইলে কি হবে, কোনও পাত্রীকে রাজি তো হতে হবে!

কিন্তু গত ৫০ বছরে কোনও নারী এই গ্রামের কোনও পুরুষকে বিয়ে করতে রাজি হননি। ফলে এ গ্রামের পুরুষরা অবিবাহিতই থেকে যান।

ব্যতিক্রম একটি আছে। ২০১৭ সালে এ গ্রামের এক যুবক বিয়ে করে স্ত্রীকে নিয়ে এ গ্রামে হাজির হয়েছিলেন। ওই একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছিল।

এছাড়া কিন্তু কারও বিয়ে হয়নি এ গ্রামে। কিন্তু কেন কোনও মহিলা এ গ্রামের পুরুষদেরই বেছে বেছে বিয়ে করতে চান না? এরও কারণ রয়েছে।

বিহারের কাইমুর পাহাড়ের অনেকটা উপরের দিকে বারওয়ান কালা নামে একটি গ্রাম রয়েছে। পাহাড়ে চড়াই পথে পাথর কেটে জঙ্গল কেটে কোনওক্রমে যাতায়াতের একটি পথ বানিয়ে নিয়েছেন গ্রামবাসীরাই। সেই পথ ধরেই যাতায়াত এই প্রত্যন্ত গ্রামে। যেখানে বসবাসের ন্যূনতম পরিকাঠামোরও অভাব রয়েছে।

পুরুষরা যা হোক করে কাটাতে পারলেও সেখানে একজন মহিলার পক্ষে দিনের পর দিন কাটানো কার্যত প্রায় অসম্ভব। এটা কোনও মহিলারই অজানা নয়। তাই কোনও মহিলা বা তাঁর পরিবার এ গ্রামের কোনও পুরুষের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে চান না।

তাই এ গ্রাম বিয়ে দেখেনি। গ্রামে কোনও মহিলাও নেই। তবে এখন এই গ্রামের উন্নয়নের চেষ্টা শুরু হয়েছে। তৈরির চেষ্টা হচ্ছে সুস্থ জীবনযাপনের পরিকাঠামো।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026