Feature

এ গ্রামে বাদুড়কে পুজো করা হয়, গ্রামে বাদুড়দের যত্ন নেন গ্রামবাসীরা

এ দেশেই এমন এক গ্রাম রয়েছে যে গ্রামে বাদুড়কে দেবতার আসনে বসানো হয়। বাদুড়দের এ গ্রামে কদরই আলাদা। যথেষ্ট যত্ন পায় তারা।

রক্তশোষা প্রাণি হিসাবেই বাদুড়ের পরিচিতি। রাতের অন্ধকারে কার্যত বাদুড় এক বিভীষিকার নাম। বাদুড় প্রাণি জগতের একটি অংশ হলেও তাদের নিয়ে মানুষের ভালবাসা বিশেষ নেই। বরং মানুষ এড়িয়ে চলেন বাদুড়কে। কিন্তু ভারতের একটি গ্রামে এই বাদুড়ই সবচেয়ে যত্ন পাওয়া প্রাণি।

তারা যাতে নিশ্চিন্তে সেখানকার গাছে গাছে থাকতে পারে তা নিশ্চিত করেন গ্রামবাসীরাই। এমনকি বাদুড়দের দেবতা জ্ঞানে পুজো করেন তাঁরা। গ্রামে কোনও পুজো অর্চনা বাদুড় ছাড়া হয়না। এ গ্রামের মানুষ বাদুড় বলতে অজ্ঞান। একটাও বাদুড়ের ক্ষতি তাঁরা মেনে নেবেন না।

বিহারের বৈশালী জেলার সরসাই গ্রাম হল সেই গ্রাম যেখানে বাদুড়ের মর্যাদা প্রশ্নাতীত। গ্রামের মাঝেই রয়েছে একটি বিশাল দিঘি। যা কোনও এক সময়ে খনন করা হয়েছিল। সেই দিঘির জলের চারধারে প্রচুর বড় বড় গাছ রয়েছে।

সেইসব বৃক্ষ কার্যত বাদুড়ে ভর্তি। বাদুড়রা এখানে বংশবৃদ্ধি করেই চলেছে। আবার গ্রামের এই বাদুড়দের দেখতে অনেক পর্যটক এই গ্রামে হাজির হন।

এখানকার মানুষের দাবি, গ্রামের বাইরের কেউ যদি বাদুড়দের গাছের কাছ দিয়ে যান তাহলে বাদুড়গুলি আওয়াজ করে গ্রামবাসীদের জানান দেয় অচেনা কেউই গ্রামে ঢুকেছে। কিন্তু এই চিৎকার তারা গ্রামবাসীরা গেলে করেনা।

গ্রামের মানুষের কোনও ক্ষতিও করেনা এই বাদুড়রা। এই গ্রামে কোনও এক সময়ে এক মহামারী হাহাকার ফেলে দিয়েছিল। সেই মহামারীর পরই এই গ্রামে বাদুড়ের আগমন শুরু হয়। গ্রামবাসীদের দাবি তারপর থেকে এই গ্রামে কখনও কোনও মহামারীর প্রকোপ আসেনি।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026