ধনুষ্কোটি, ইউটিউব স্ক্রিনগ্র্যাব - @StanDaManReviews
ভারত জুড়ে হাজারো রাস্তা ছড়িয়ে রয়েছে। এককথায় অগুন্তি। কিন্তু ভারতের শেষ রাস্তা কোনটি? এমন এক প্রশ্ন কিছুটা হলেও থমকে দিতে পারে। ভারতের শেষ সড়কপথ হিসাবে চিহ্নিত রাস্তা কিন্তু রয়েছে। যে জায়গার নাম বললে প্রায় সকলেই চিনতেও পারবেন। এতটাই পরিচিতি রয়েছে সেই এলাকার।
ভারতের দক্ষিণ প্রান্তে রামেশ্বর নামে একটি জায়গা রয়েছে। যা প্রায় সকলের চেনা নাম। কেউ সেখানে গেছেন, কেউ হয়তো যাননি। কিন্তু নামটা চেনা।
এই রামেশ্বর থেকে একটি রাস্তা চলে গেছে সমুদ্রের জলের মাঝখান দিয়ে। রাস্তার ২ ধারে বালুকাবেলা। তার মাঝখান দিয়ে রাস্তা চলেছে গেছে।
একটা জায়গায় গিয়ে সেই রাস্তা শেষ হয়েছে। আর যেখানে শেষ হয়েছে তার সামনে আশপাশে সর্বত্র উত্তাল সমুদ্র। এই জায়গার নাম ধনুষ্কোটি।
কথিত আছে ধনুষ্কোটি সেই জায়গা যেখানে ভগবান শ্রীরাম হাজির হয়ে ভগবান হনুমানকে নির্দেশ দেন এখান থেকে লঙ্কা পর্যন্ত সমুদ্র পথে পাথর ফেলে রাস্তা তৈরি করতে। যাতে তিনি সেনা নিয়ে সেখানে পৌঁছতে পারেন।
ধনুষ্কোটি থেকে শ্রীলঙ্কা কিন্তু সামান্য পথ। পুরোটা জলপথে পার হতে হলেও এই জলপথ মাত্র ০ কিলোমিটারের। যা পার করতে জলযানে বেশি সময় লাগেনা।
বলা হয় ধনুষ্কোটির সড়ক হল সেই সড়কপথ যা দেশের শেষ সড়ক। এখানেই শেষ ভারতের সীমা। তারপর জলপথে একটু গেলেই শ্রীলঙ্কা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…