Feature

দেশের একটি শহর কমলা শহর বলে পরিচিত, এই রং বাছার কারণও রয়েছে

এ দেশের বেশ কয়েকটি শহর বিশেষ রংয়ে পরিচিত। যেমন গোলাপি শহর জয়পুর। তেমনই ভারতের একটি শহরকে কমলা রং দিয়ে চেনা যায়।

ভারতের কয়েকটি শহরকে চেনা যায় তার রং দিয়ে। সেই রং সেই শহরের পরিচিতি। যেমন জয়পুর শহর গোলাপি শহর নামেই পরিচিত। আবার রূপোলী শহর বলা হয় কটককে। এমনভাবে নানা রং এক একটি শহরের গায়ে লেপ্টে গেছে। সেটাই পরিচিতি হয়ে গেছে এসব শহরের।

তবে রং বাছাইয়ের কারণ থাকে। যেমন কটক বিখ্যাত তার পারম্পরিক রূপোর কাজের জন্য। এজন্য এই শহরের নাম হয়ে গেল রূপোলী শহর।

আবার উদয়পুরের সব বাড়ির রং সাদা, মূল প্রাসাদটি শ্বেতপাথর দিয়ে নির্মিত। সাদার আধিক্যের জন্য এই শহর সাদা শহর বলে পরিচিত। তেমনই কমলা শহর।

এমন ভাবার কোনও কারণ নেই যে উদয়পুরের মত বাড়িগুলো এ শহরের সব কমলা রংয়ের। এমনটা মোটেও নয়। বরং এই শহর বিখ্যাত তার কমলা লেবুর জন্য।

ঠিকই ধরেছেন। নাগপুরকেই ভারতের কমলা শহর বলা হয়। কমলালেবুর সঙ্গে নাগপুরের এক অঙ্গাঙ্গী যোগ রয়েছে। কমলালেবু উৎপাদনের জন্য নাগপুর ও তার আশপাশের এলাকা বিখ্যাত। ভারতের একটা বড় অংশের কমলালেবু উৎপাদন তাকিয়ে থাকে এই নাগপুরের দিকে।

এই কমলালেবুর জন্য এই শহর অচিরেই হয়ে উঠেছে ভারতের কমলা শহর। নাগপুর কিন্তু মহারাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহরও। অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। তবে নাগপুরের পরিচিতি তার কমলালেবুর জন্য। আর সেজন্য নাগপুর দেশের তো বটেই এমনকি বিদেশের মানুষের কাছেও ভারতের কমলা শহর।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026