Feature

তাসের ৪ রাজা আসলে পৃথিবীর ৪ বিখ্যাত রাজা, কে কোন জন জানেন

তাসের বান্ডিলে মোট ৫২টি তাস থাকে। যারমধ্যে ৪টি তাসে থাকে রাজার ছবি। এই ৪ রাজা বাস্তবেই বিশ্বের তাবড় ৪ রাজা। কে কে জানেন নাকি?

তাস খেলা সম্বন্ধে তো কম বেশি সকলেরই একটা ধারনা আছে। তাসের বান্ডিলও প্রায় সকলেই দেখেছেন। সেখানে ৪ ধরনের তাস থাকে।

কালো পানের মত তাসকে বলা হয় স্পেডস। বাংলায় ইস্কাবন। কালো ফুলের ছবি দেওয়া তাসগুলি হল ক্লাবস বা চিড়িতন। লাল ৪ কোণা তাসগুলি হল ডায়মন্ডস বা রুইতন। আর সবশেষে লাল হৃদয়ের মত দেখতে তাসগুলিকে বলা হয় হার্টস বা হরতন।

এই ৪ ধরনের তাস ১৩টি করে থাকে। যারমধ্যে ৪ ধরনের তাসে ১টি করে রাজা থাকে। রাজার ছবি দেওয়া তাসে রাজার ছবিও আলাদা হয়।

অনেকের ধারনা ওই ছবি প্রতীকী রাজা হিসাবে ব্যবহার করা হয়। বাস্তবের সঙ্গে কোনও সম্পর্ক নেই। কিন্তু বাস্তবেই এই ৪ রাজার অস্তিত্ব ছিল। আর শুধু ছিলনা, তাঁরা ৪ জনই ছিলেন বিশ্ববিখ্যাত ৪ রাজা।

ক্লাবস বা চিড়িতনে যে রাজার ছবি দেওয়া থাকে তিনি আলেকজান্ডার দ্যা গ্রেট। ম্যাসিডোনিয়ার এই রাজার কথা জানেন না এমন মানুষ খুঁজে মেলা ভার। স্পেডস বা ইস্কাবনের তাসে যে রাজার ছবি থাকে তিনি ডেভিড। ইজরায়েলের এই রাজার কথা অনেকেরই জানা।

ডায়মন্ডস বা রুইতনে থাকে বিখ্যাত রোমান সম্রাট অগাস্টাস সিজারের ছবি। যদিও কেউ কেউ বলেন ওটা আসলে জুলিয়াস সিজারের ছবি। বিখ্যাত ফরাসি রাজা শার্লেমেন-এর ছবি থাকে হার্টস বা হরতনে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026