Feature

কোনটা ফল আর কোনটা সবজি তা বোঝার সহজ উপায় জেনে রাখুন

অনেক সময় কোনটা ফল আর কোনটা সবজি তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। কিন্তু কোনওটি ফল না আনাজ তা বোঝার অত্যন্ত সহজ পদ্ধতি রয়েছে।

টমেটো ফল না আনাজ, কড়াইশুঁটি ফল না আনাজ, শসা ফল না আনাজ, এমন নানা প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। কেউ এগুলোকে ফল বলেন। কেউ আনাজ বলেন। কিন্তু কোনও বৃক্ষজাত খাদ্যকে দেখে কীভাবে নিশ্চিত হওয়া যায় যে সেটি ফল না আনাজ?

এর তো একটা পরিস্কার পদ্ধতি থাকা দরকার! পদ্ধতি রয়েছেও। যা দেখে সহজেই বোঝা যায় কোনটা ফল আর কোনটা আনাজ। শুধু সেটা জানা দরকার। তারপর ফল আর আনাজের ফারাক জলের মত সোজা হয়ে যাবে সকলের কাছে।

বিজ্ঞান বলছে, ফল আর আনাজ আলাদা। গাছে ফুল ধরে তারপর সেই ফুল থেকে যা তৈরি হয় তা ফল। অন্যদিকে গাছের ফুল থেকে না হয়ে বাকি অংশে যাই হয় তা আনাজ। সেটা গাছের যে কোনও অংশে হতে পারে। ফলে এটা জানা দরকার যেটা দেখা হচ্ছে তা গাছের কোথায় হয়।

সাধারণত ফল মিষ্টি বা টকটক হয়। ফলের শাঁস বেশি হয়। স্বাদ থেকেও এটা পরিস্কার হতে পারে। এছাড়া ফলের মধ্যে বীজ থাকবেই।

অন্যদিকে আনাজের স্বাদ একটু হালকা হয়। অনেক সময় হালকা নোনতাও হয়। তবে আনাজে বীজ থাকতে হবে এমনটা নয়। যেমন, আলু, গাজর, মুলো এবং এমন নানা খাবার। এগুলো মাথায় রেখে যদি ভাবা হয় তাহলে পরিস্কার হয়ে যায় কোনটা আনাজ আর কোনটা ফল।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026