Feature

অনেক ফলই সবজি ভেবে খেয়ে চলেছেন প্রতিদিন, নাম জানলে চমকে যাবেন

এমন অনেক ফল রয়েছে যাকে প্রতিদিন সবজি ভেবে দিব্যি কিনছেন এবং খাচ্ছেন। নামগুলো জানলে কিন্তু চমকে যাবেন। বিশ্বাস করতেও কষ্ট হবে।

কোনটা সবজি আর কোনটা ফল এই নিয়ে বেশ কয়েকটি বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়িয়ে আছে। যেমন টমেটো বা শসা ফল না সবজি তা নিয়ে অনেক মানুষেরই প্রশ্ন থাকে। এছাড়াও এমন অনেক ফল রয়েছে যেগুলি মানুষ সবজি হিসাবেই চেনেন। সবজি হিসাবেই খান।

অবাক হওয়ার মত সেসব নাম শুনলে অনেকে বিশ্বাসই করতে পারবেননা। কিন্তু বিজ্ঞান সবজি আর ফলকে পরিস্কারভাবে আলাদা করেছে। আর সেই অনুযায়ী স্থির হয়েছে এগুলি ফল না সবজি।

যেমন একটি অতিপরিচিত ও রান্নায় নিত্যপ্রয়োজনীয় জিনিস টমেটো। সেই টমেটো আদপে কিন্তু একটি ফল। যাকে অনেক মানুষই সবজি মনে করেন। আবার ধরা যাক শসা। যাকে অনেকে সবজি মনে করেন। কিন্তু শসা আসলে একটি ফল।

এগুলো তো তবু মানা যায়! কিন্তু যদি বলা হয় বেগুন আসলে একটা ফল! তাহলে মানতে কষ্ট হয় বৈকি! কিন্তু বিজ্ঞান বলছে বেগুন মোটেও সবজি নয়, সেটি আসলে একটি ফল।

একইভাবে কড়াইশুঁটি, যার শীতের দিনে বেজায় কদর। কড়াইশুঁটি কেবল খাবারের স্বাদই বাড়ায় না, তা দিয়ে কচুরি, পরোটা জাতীয় খাবারও সুস্বাদু হয়। সেই কড়াইশুঁটিকে সকলে আনাজ হিসাবে নিলেও কড়াইশুঁটি আদপে একটি ফল।

আবার অ্যাভোকাডোকে অনেকে সবজির দলে ফেললেও আসলে অ্যাভোকাডো একটি ফল। যা অত্যন্ত স্বাস্থ্যকরও বটে। ফলে এমন অনেক সবজিই আসলে ফল।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026