Feature

একসময় সোনার চেয়েও দামি ছিল এই ফুল

একটা ফুলের দাম সোনার চেয়েও বেশি? অবিশ্বাস করার মতই কথা। কিন্তু একটা সময় ছিল যখন এই ফুলকে সোনার চেয়েও মূল্যবান মনে করা হত।

একটা ফুল সোনার চেয়েও মূল্যবান হতে পারে? একটা ফুলই তো! তা যতই দামিই হোক, তা সোনার চেয়েও মূল্যবান! চমকে ওঠার মত হলেও এটাই হয়েছিল। তবে সেটা ছিল ষোড়শ শতাব্দীর কথা।

সে সময় এই ফুল ছিল অতিবিরল। তার দেখা মেলাই ভার ছিল। এখন অবশ্য এই ফুল ভারতের কাশ্মীরে প্রচুর হয়। এখন হয়তো তার দামও আর সোনার চেয়ে বেশি নয়।

কিন্তু ষোড়শ শতাব্দীতে হল্যান্ড বা নেদারল্যান্ডস-এ এই ফুলের কদর ছিল সোনার চেয়েও দামি। অতিধনী না হলে এই ফুল কেনার ক্ষমতা ছিলনা কারও।

সেই সময় টিউলিপ ফুলের এই কদর অটোমান সাম্রাজ্য ইউরোপকে চেনায়। হল্যান্ড থেকে সে সময় ভিয়েনায় এই টিউলিপ ফুল পাঠানো হয়। টিউলিপের কুঁড়ি আর তার রং দেখে মুগ্ধ হয়ে যান ভিয়েনার সম্রাট। হুহু করে ইউরোপ জুড়ে টিউলিপের গুণগান ছড়িয়ে পড়ে।

নেদারল্যান্ডসের টিউলিপ বাগান, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

সে সময় একটা টিউলিপ ফুল এখনকার ভারতীয় মুদ্রায় ১ লক্ষ টাকার চেয়েও বেশি দামে বিক্রি হত। অনুমেয় যে সে সময় টিউলিপ ফুল সোনার চেয়েও বেশি দামে বিক্রি হত।

মনে করা হয় টিউলিপ নামটা এসেছিল টুলিপান থেকে। যার মানে ছিল শিরস্ত্রাণ। এই টুলিপান ছিল পার্সি শব্দ। যেহেতু টিউলিপ ফুল অনেকটা সে সময় ব্যবহৃত শিরস্ত্রাণের মত দেখতে হত তাই এই টুলিপান নাম থেকে টিউলিপ নামটা আসে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026