Feature

হেলিপ্যাডে ইংরাজির অন্য হরফ না দিয়ে কেবল এইচ লেখা থাকার কারণ রীতিমত চমকপ্রদ

হেলিপ্যাডের জন্য যে গোল দাগ থাকে তার মাঝে এইচ অক্ষরটি লেখা থাকে। এর পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। যা জানলে রীতিমত অবাক হতে হয়।

হেলিপ্যাড যে কোনও জায়গায় তৈরি করা যেতে পারে। অনেক দুর্গম স্থানেও একটি ছোট ফাঁকা অংশ পেলেই সেখানে হেলিপ্যাড বানিয়ে ফেলা যায়। অনেক সময় অস্থায়ী হেলিপ্যাডও তৈরি করা হয়।

হেলিকপ্টার বা চপার এমন এক উড়ান যা সাধারণভাবে ভিআইপি-দের কাজে লাগে। অনেক প্রত্যন্ত অঞ্চলেও হেলিপ্যাড নির্মাণ করে সেখানে ভিআইপি-র হেলিকপ্টার নামানো হয়।

হেলিপ্যাডেই নামতে হয় পাইলটকে। আর তা কোথায় তা বোঝার জন্য একটি গোল কাটা হয়। হেলিপ্যাড প্রয়োজনে অনেক উঁচু বাড়ির ছাদেও তৈরি করা থাকে। ওই গোলাকার অংশে এসেই নামে হেলিকপ্টার বা চপার।

হেলিপ্যাডের এই গোল অংশের মাঝে একটি ইংরাজি অক্ষর সবসময় লেখা থাকে। যা হল এইচ। এখন প্রশ্ন হল এ থেকে জেড পর্যন্ত ইংরাজি হরফের মধ্যে কেবল এটাই কেন বেছে নেওয়া হয় হেলিপ্যাডের মাঝে লেখার জন্য? এর পিছনে কিন্তু বিশেষ কারণ রয়েছে।

হেলিকপ্টার বা চপার নামার সময় পাইলট এই এইচ অক্ষরটি দেখতে পান। যা আদপে তাঁকে বোঝায় যে এইচের লম্বা ২টি দাঁড়ি হল হেলিকপ্টারের ২টি লম্বা পায়াকে দাঁড় করানোর জন্য।

এইচের ২টি বড় দাঁড়ির ওপর এসে নামাতে হয় কপ্টারের ২টি পায়াকে। তাছাড়া উঁচু থেকে গোলের পাশাপাশি এইচ লেখাটিও নজর কাড়ে পাইলটের।

ফলে পাইলট সহজে সঠিক ভাবে হেলিপ্যাডেই নামাতে পারেন হেলিকপ্টারটিকে। হেলিপ্যাড বোঝাতেই এই এইচ শব্দটি লেখা হয়। এইচ অক্ষরটি সাধারণত সাদা দিয়ে লেখা হয়। আর গোলটা হলুদ দিয়ে আঁকা হয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026