Feature

নতুন ঘড়িতে ১০টা বেজে ১০ মিনিট থাকার পিছনে রয়েছে একাধিক কারণ

ঘড়ির দোকানে নতুন ঘড়িতে সবসময় ১০টা বেজে ১০ মিনিট হয়ে থাকে। এর পিছনে কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ লুকিয়ে আছে।

ঘড়ির দোকানে নজর দিলে সেখানে সাজানো সব ঘড়িতে দেখা যায় ১০টা বেজে ১০ মিনিট হয়ে রয়েছে। ঘণ্টার কাঁটা রয়েছে ১০টার ঘরে। আর বড় কাঁটা বা মিনিটের কাঁটা রয়েছে ২-এর ঘরে। যার মানে বাজে ১০টা ১০।

কিন্তু নানা ঘড়িতে তো নানারকম সময় দেখানো যেত। এভাবেই বিজ্ঞাপনও করা যেত। সেসব না করে ঠিক ১০টা ১০-ই কেন? এর পিছনে কিন্তু একাধিক কারণ লুকিয়ে আছে।

১০টা ১০ মিনিট বাজা মানে ঘড়ির ২টি কাঁটা এমন অবস্থানে থাকে যে দেখে মনে হয় ঘড়ি হাসছে। এই হাসিমুখ রেখেই ঘড়ি বেচা হল ১০টা ১০ বেজে থাকার অন্যতম কারণ।

আগে একটা সময় ছিল যখন কয়েকটি সংস্থা নতুন ঘড়িতে ৮টা ২০ মিনিট বেজে আছে দেখাত। সেভাবেই সাজানো থাকত সবকটি ঘড়ি। কিন্তু ঘড়ির কাঁটা ২টি ৮টা ২০ বাজা অবস্থায় থাকলে দুঃখের মুখের মত মনে হয়। সেটাই বদলে তাই পরে নতুন ঘড়ি বেচার জন্য হাসি মুখের ব্যবস্থা করা হয়।

এছাড়া ঘড়ির প্রস্তুতকারী সংস্থার নাম এবং মডেলের নাম লেখা থাকে ঘড়ির কেন্দ্রবিন্দুর ঠিক ওপরে বা নিচে। কাঁটা ২টি এমনভাবে রাখা হয় যাতে সেই ঘড়ির সংস্থা এবং মডেলটির নাম স্পষ্ট চোখে পড়ে। ১০টা ১০ বাজলে এটা খুব পরিস্কার ভাবে নজরে পড়ে সকলের।

অনেক ঘড়িতে দিন বা তারিখ দেখা যায়। যা সাধারণত ৩-এর ঘরে থাকে। তেমন নতুন ঘড়ির ক্ষেত্রে সেটিও যাতে স্পষ্ট দেখা যায় তাই ১০টা ১০।

এমন অনেকের ধারনা যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ওই সময় মারা যান বলে সব ঘড়িতে নতুন অবস্থায় ১০টা ১০ বেজে থাকে। কিন্তু আব্রাহাম লিঙ্কন যখন গুলিবিদ্ধ হন তখন ঘড়িতে বেজেছিল রাত সওয়া ১০টা। তবে তাঁর মৃত্যু হয় পরদিন সকাল ৭টা ২২ মিনিটে। গুলিবিদ্ধ হওয়ার সময় বা মৃত্যুর সময়, কোনওটাই ১০টা ১০ মিনিটে নয়।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026