Feature

রাতারাতি একটা শহর গোলাপি হয়ে গেল রাজার নির্দেশে

রাজ নির্দেশ তো মানতেই হবে। তাই হুকুম তামিল হয়েছিল। যার পিছনে ছিল অন্য কাহিনি। যা একটা শহরকে রাতারাতি গোলাপি করে দিয়েছিল।

সময়টা ১৮৭৬ সাল, খুব পুরনো দিনের কথা নয়। সে সময় ভারতে ইংরেজ শাসন। রাজস্থানের জয়পুরে অবশ্য তখনও খাতায় কলমে রাজা মহারাজা সোওয়াই রাম সিং। তিনি নির্দেশ দিলেন জয়পুর শহরটাকে গোলাপি করে ফেলতে হবে।

প্রত্যেক বাড়িতে সেই রাজ নির্দেশ পৌঁছে গেল। প্রত্যেকটি বাড়িকে একটিই রংয়ে সাজিয়ে ফেলতে হবে। আর তা হল গোলাপি রং।

জয়পুরের হাওয়া মহল

গোলাপি রং দিয়ে শহরের প্রতিটি বাড়ি রং করে ফেলার নির্দেশ তামিলও হল। রাজ নির্দেশ অমান্য করার সাহস কারও নেই। ফলে সকলেই বাড়ির রং গোলাপি করে ফেলতে শুরু করলেন। দ্রুত বদলে গেল গোটা শহরটার ভোল। গোলাপি হয়ে গেল শহর। তবে এই রাজ নির্দেশের পিছনে একটা কারণও ছিল।

সে সময় প্রিন্স অফ ওয়েলস এবং ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়ার জয়পুর শহরে আসার কথা। সে খবর আগেই রাজার কাছে পৌঁছয়। তাই রানিকে খুশি করতেই রাজা এই নির্দেশ জারি করলেন।

রাজস্থানের জয়পুরের সম্বর লেক, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

ভিক্টোরিয়া নিজে না আসতে পারলেও তাঁর প্রতিনিধিরা যখন এলেন তখন দেখলেন জয়পুর শহরটা গোলাপি হয়ে গেছে। সেই থেকেই জয়পুরকে পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলে ডাকা হয়।

জয়পুরের হাওয়া মহল

যদিও এখন জয়পুরে কিছু অন্য রংও নজর কাড়ে তবে তার গোলাপি শহরের তকমা এখনও বর্তমান। গোটা পৃথিবীই জয়পুরকে চেনে গোলাপি শহর বলে।

এটাও বলা হয় যে জয়পুরে রাজ নির্দেশের আগে থেকেও যে অট্টালিকা বা প্রাসাদ ছিল তাতে গোলাপি পাথরের ব্যবহার ছিল চোখে পড়ার মতন। ফলে জয়পুরে গোলাপির প্রভাব তার আগেও ছিল।

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026