Feature

প্লাস্টিকের টুল বা চেয়ারের মাঝে ছিদ্র থাকে কেন, রয়েছে বিশেষ কারণ

প্লাস্টিকের টুল বা চেয়ার তো হামেশাই নজরে পড়ে। তাতে বসাও হয়। কিন্তু এটা ভেবে কি কেউ দেখেছেন কেন এই চেয়ারগুলির মাঝখানে একটা গোল ফুটো থাকে। পিছনে যথেষ্ট দরকারি কারণ রয়েছে।

প্লাস্টিকের চেয়ারে সকলেই প্রায় বসেছেন। সেই চেয়ারের মাঝখানে একটা গোল ফুটো দেখতে পাওয়া যায়। অনেক সময় সেই ফুটোর কাছটা ধরে চেয়ারটিকে তুলতে সুবিধা হয়। কিন্তু ধরে তুলতে যাতে সুবিধা হয় সেজন্য এই ফুটো করা হয়না। এই ফুটোর পিছনে রয়েছে অন্য একটি কারণ। যা যথেষ্ট গুরুত্বপূর্ণও বটে।

প্লাস্টিকের চেয়ার বা টুল বিভিন্ন অনুষ্ঠান থেকে মিছিল মিটিং, বিয়েবাড়ি, সর্বত্র ব্যবহার হয়। এগুলি যখন বসা হয় তখন তো সাজানো থাকে। কিন্তু যখন তা ব্যবহার হয়না বা আনা হয় তখন চেয়ারগুলি একটির ওপর আর একটি বসানো থাকে।

এমন করে একটি থাক তৈরি হয় চেয়ারের। একসঙ্গে ১০ থেকে ১৫টি চেয়ার একসঙ্গে আনা হয়। তারপর প্রয়োজনমত সেই চেয়ারের থাক থেকে একটা করে তুলে নিয়ে মানুষ বসতে পারেন। এখানেই লুকিয়ে আছে আসল কারণটা।

চেয়ারগুলি একটার ওপর একটা এভাবে চাপালে উপরের চেয়ারটির তলার অংশ এবং নিচের চেয়ারটির বসার অংশের মাঝে ফাঁক প্রায় থাকেনা বললেই চলে। ফলে সেখানে অতি কম পরিমাণে হাওয়া খেলার উপায় থাকে।

ফুটোটা রাখা হয় ওই হাওয়া খেলানোর জন্য। যাতে চেয়ারগুলি নিজেদের মধ্যে আটকে না যায়। থাক থেকে একটি চেয়ার নিতে শক্তি প্রয়োগ করতে না হয়, সহজেই তা উঠে আসে।

ফুটোটা হাওয়া খেলায় ২টি চেয়ারের মাঝের অংশে। তাই যখন ওপর ওপর রাখা চেয়ার থেকে সবচেয়ে ওপরের চেয়ারটি কেউ বসার জন্য তুলে নেন তাঁকে কষ্ট করতে হয়না। সহজেই তা উঠে আসে।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026