Feature

খাবারের প্যাকেটের গায়ে রঙিন গোল চিহ্ন থাকে কেন জেনে রাখা জরুরি

দোকান থেকে কোনও খাবারের প্যাকেট কিনলে তার একটা কোণায় গোল চিহ্ন থাকে। এই চিহ্ন দিয়ে গ্রাহককে একটি বিষয় জানানো হয়। কি তা জেনে রাখা জরুরি।

অধিকাংশ খাবারই এখন প্যাকেটজাত। সে চিপসের প্যাকেট হোক বা কেক, চানাচুর হোক বা অর্ধেক তৈরি করা মাংসের সুস্বাদু খাবার। সব ধরনের প্যাকেটজাত খাবারের প্যাকেটের একটা কোণা বা কোথাও একটি চিহ্ন স্পষ্ট নজর কাড়ে।

যা একটি চৌকো দাগের মধ্যে থাকে। রং হয় খয়েরি অথবা সবুজ। এই রঙিন গোল যে কেউ দেখলেই বুঝতে পারবেন ওই প্যাকেটেবন্দি খাবারের একটি বিশেষ দিক সম্বন্ধে।

ভারত এমন এক দেশ যেখানে বহু মানুষ নিরামিষাশী। আবার আমিষ খেতে পছন্দ করেন এমন মানুষের সংখ্যাও কম নয়। সেক্ষেত্রে অনেকেই একটি প্যাকেটবন্দি খাবার কেনার পর বুঝে উঠতে নাও পারেন যে তা সম্পূর্ণ আমিষ না নিরামিষ।

যেমন কেক তৈরি করতে ডিম লাগে। আবার ডিম ছাড়াও কেক হয়। তা নিরামিষ কেক। ক্রেতাদের এই খাদ্যাভ্যাসের কৌলীন্য যাতে নষ্ট না হয় সেকথা মাথায় রেখেই প্যাকেটবন্দি খাবারে চিহ্ন দিয়ে দেওয়া হয়।

আইনত প্যাকেটে সবুজ গোল দাগ থাকা মানে সেই প্যাকেটবন্দি খাবার সম্পূর্ণ নিরামিষ। তাতে আমিষের লেশমাত্র নেই। আর প্যাকেটে যদি খয়েরি গোল চিহ্ন দেখা যায় তাহলে বুঝতে হবে সেই খাবার আমিষ। তাতে ডিম থাকতে পারে, মাংস থাকেতে পারে, মাছ থাকতে পারে।

এখন প্রশ্ন উঠতে পারে টুথপেস্ট তো খাবার নয়। তা সত্ত্বেও টুথপেস্টের প্যাকেট কেন এমন চিহ্ন দেওয়ার দরকার পড়ে? এক সময় টুথপেস্টে হাড়ের নির্যাস দেওয়ার প্রবণতা ছিল।

যা যে কোনও নিরামিষাশী মানুষের জন্য নয়। টুথপেস্ট নিরামিষ উপাদান দিয়েই তৈরি কিনা তা নিশ্চিত করে ক্রেতাকে জানাতে টুথপেস্টের ওপরও চিহ্ন দেওয়া হয়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026