১ নম্বর জাতীয় সড়ক, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
জাতীয় সড়ক কথাটার সঙ্গে সকলেই পরিচিত। ভারতের যে প্রান্তেই যাওয়া যায় সেখানে জাতীয় সড়ক পাওয়াই যায়। সেসব সড়কের একটা করে নম্বর রয়েছে। যে নম্বরই তাদের পরিচিতি।
দেশে এত যে জালের মত ছড়িয়ে থাকা জাতীয় সড়ক রয়েছে তারমধ্যে ১ নম্বর জাতীয় সড়কটি কোথায় রয়েছে এ প্রশ্ন মনে জাগতেই পারে। ১ নম্বর জাতীয় সড়কটি রয়েছে ছবির মত সুন্দর এক জায়গায়। যে সড়ক পথে অনেকে নিছক বেড়ানোর জন্য গাড়িতে বেরিয়ে পড়েন।
সড়কের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত গাড়িতে যাওয়াটাই একটা দারুণ অভিজ্ঞতা। চোখের আরাম। হিমালয়কে ২ চোখ ভরে উপভোগ করার সুযোগ। এমন কিছু জায়গার ওপর দিয়ে এই সড়ক গিয়েছে যেখানে কোনও ভারতীয় যান আর না যান, তাদের নাম অবশ্যই জানেন।
এ রাস্তায় যেতে যেতে নজরে পড়ে সাদা বরফে ঢাকা পর্বতসারি, সুগভীর উপত্যকা। কোথাও কোথাও আবার পাহাড়ি পথ অত্যন্ত সংকীর্ণ। যার একধারে খাদ আর অন্য ধারে উঠে গেছে পর্বতের খাড়াই ঢাল। পাহাড় কেটে তৈরি এসব পথে যাত্রা এক অন্যই অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করে।
ভারতের ১ নম্বর জাতীয় সড়কটি জম্মু কাশ্মীরকে লাদাখের সঙ্গে যুক্ত করছে। শ্রীনগর-লেহ হাইওয়েটিই হল ভারতের ১ নম্বর জাতীয় সড়ক। যা উরি, বারামুলা, শ্রীনগর, কার্গিলকে ছুঁয়ে যায়। অবশেষে পৌঁছয় লাদাখের লেহ শহরে।
মন ভাল করে দেওয়া হিমালয়, অপার প্রকৃতি, পাহাড়, বরফ আর উপত্যকা আর ছবির মত পথ, এই নিয়েই ভারতের ১ নম্বর জাতীয় সড়ক প্রায় ৪৩৪ কিলোমিটার পথ অতিক্রম করে। যে পথে অনেক মানুষ বাইক নিয়েও বেরিয়ে পড়েন রোমাঞ্চের সন্ধানে।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
এই প্রথম এমনটা ঘটল ভারতের মাটিতে। ভারতেই জন্ম নেওয়া কোনও চিতা এবার জন্ম দিল ৪…
পানীয় জলের জন্য এতদিন ১৫ থেকে ২০ কিলোমিটার পথ যেতে হত গ্রামবাসীদের। তার থেকে মুক্তি…
সম্মানজনক আচরণের বিকাশে পথ দেখাল একটি গ্রাম। এখানে খারাপ কথা বললেই ৫০০ টাকা জরিমানা। না…
কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…
ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…