কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ভারতের গ্রাম, প্রতীকী ছবি
ভারতে আশ্চর্যের শেষ নেই। যেমন হাক্কি পিক্কি নামে একটি জনজাতির বাস ছিল ঘন জঙ্গলে। সেই জঙ্গলে তারা শিকার করেই জীবন চালাত। নিজেদের খাবার সংগ্রহ করত। কিন্তু ৭০-এর দশকে সেসব বন্ধ করতে হয় তাদের। কারণ বন দফতরের কড়া আইন।
সরকার এই হাক্কি পিক্কি জনজাতির মানুষজনকে কর্ণাটকের ভদ্রপুর নামে জায়গায় থাকার ব্যবস্থা করে দেয়। একটি নতুন গ্রামই তৈরি হয়ে যায় সেখানে। যেখানে এই হাক্কি পিক্কি জনজাতির মানুষজন নতুন করে বসবাস শুরু করেন।
কিছু বছর আগে থেকে এই জনজাতির মানুষজন তাঁদের সন্তানদের আশ্চর্য সব নামকরণ শুরু করেন। কেউ মেয়ের নাম দেন এলিজাবেথ। কেউ আবার ছেলের নাম কংগ্রেস রাখেন।
এমন করে এ গ্রামে কেউ গুগল, তো কেউ কফি, কেউ ট্রেন তো কেউ মিলিটারি, কেউ আবার হাইকোর্ট তো কেউ মাইসোর পাক। এমন আশ্চর্য সব নামে ভরা এই ভদ্রপুর গ্রাম তার এই আশ্চর্য নামকরণের জন্য দ্রুত পরিচিতি পায়।
যেখানে মিলিটারি হয়তো ট্রেনের সঙ্গে পড়াশোনা করে। নতুন বন্ধু হয় বাস আর অনিল কাপুর। শাহরুখ মাঠে খেলা করে অমিতাভের সঙ্গে। ছেলেমেয়ের নামে এই চমক কেন ঠিক শুরু হল তা অজানা।
তবে ভদ্রপুর জুড়ে নানা আশ্চর্য নামের ছেলেমেয়েরা ঘুরে বেড়ায়। আর সেটাই অনেক মানুষকে এই গ্রামের দিকে টেনে আনে। তাঁরা দেখতে আসেন এখানকার এই আজব নামের ছোট ছোট ছেলেমেয়েদের।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…