Feature

রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রাস্তা রয়েছে বিশ্বের নানা দেশে, সে তালিকা গর্বিত করবে বাঙালিদের

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে কেবল কলকাতা বা ভারতেই নয়, রাস্তা রয়েছে বিশ্বের নানা দেশে। যা যে কোনও বাঙালিকে গর্বিত করতে পারে। কোন কোন দেশে রয়েছে রাস্তা।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব যে বিশ্বজুড়েই তা বিশ্বের নানা প্রান্তে তাঁর নামাঙ্কিত রাস্তা দেখলে আরও স্পষ্ট হয়। তাঁর লেখা, তাঁর ভাবনা বিশ্বের নানা প্রান্তের মানুষকে প্রভাবিত করেছিল। বাংলায় তাঁর নামে কেবল রাস্তা বা সেতুই নয়, রয়েছে অনেক জায়গা। নানা জায়গায় তাঁর মূর্তি রয়েছে।

ভারতের নানা প্রান্তেও রবীন্দ্রনাথ ঠাকুরের নামে অনেক কিছু রয়েছে। লাগোয়া বাংলা ভাষাভাষী বাংলাদেশেও রবীন্দ্রনাথের প্রভাব সীমাহীন। কিন্তু এটা হয়তো জানলে অনেক বাঙালি গর্বিত হবেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রাস্তা রয়েছে বিশ্বের নানা দেশে। রয়েছে মূর্তিও।

রবীন্দ্রনাথ ঠাকুরের নামে ফ্রান্সের প্যারিসে রয়েছে একটি রাস্তা। যার নাম রু টেগোর। আবার হাঙ্গেরিতে রয়েছে টেগোর প্রমেনাদ। তুরস্কের আঙ্কারা শহরে তো স্পষ্ট করে একটি রাস্তার নাম রবীন্দ্রনাথ টেগোর স্ট্রিট।

চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে রয়েছে ঠাকুরোভা নামে রাস্তা। যেখানে কেবল রাস্তাই নয়, রয়েছে রবীন্দ্রনাথের নামে পার্কও। সেখানে তাঁর একটি ব্রোঞ্জের মূর্তিও রয়েছে।

প্রসঙ্গত পূর্বতন চেকোস্লোভাকিয়াতে রবীন্দ্রনাথ গত শতাব্দীর দুইয়ের দশকে ২ বার গিয়েছিলেন। তাঁর সেখানে যাওয়াকে মনে রেখেছেন সেখানকার মানুষ। রবীন্দ্রনাথের শান্তি ও সংহতির বার্তাকে সম্মান করেন তাঁরা। তাই আজও সেখানে জ্বলজ্বল করে ঠাকুরোভা নামে রাজপথ।

রবীন্দ্রনাথকে সম্মান জানাতে কার্পণ্য করেনি ইজরায়েলও। ইজরায়েলে তেল আভিভ শহরে রয়েছে রিহব টেগোর নামে একটি রাস্তা। আবার পোল্যান্ডের ওয়ারশ শহরে রয়েছে রবীন্দ্রনাথা টেগোর নামে একটি রাজপথ।

তাই রবীন্দ্রনাথ বাঙালির গর্ব তো বটেই, তবে তিনি বিশ্বকবি। তিনি সার্থকনামা। গোটা বিশ্ব আজও তাঁর দর্শন, ভাবনা, সংহতির বার্তাকে শ্রদ্ধা জানায়, সম্মান করে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026