উটি, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
চকোলেট সারা বিশ্বের পছন্দের রসনা তৃপ্তি। যা মুখে দিলে সকলের মন ভাল হয়ে যায়। চকোলেট সকলের প্রিয় হলেও তা সবচেয়ে বেশি তৈরি হয় ইউরোপের দেশগুলিতে। যেখানকার চকোলেট বিশ্বখ্যাত।
জার্মানি, সুইৎজারল্যান্ড, বেলজিয়াম, ইতালি, পোল্যান্ডের মত দেশগুলি চকোলেট তৈরিতে সিদ্ধহস্ত। সেখানে নানা স্বাদের চকোলেট বিক্রি হয়। স্বাদেও অতুলনীয়।
ভারতীয়রা চকোলেট ভালবাসেন ঠিকই, তবে ভারত চকোলেটের অন্যতম সেরা উৎপাদনকারী দেশের মধ্যে পড়েনা। তবু ভারতেই রয়েছে চকোলেট শহর। পাহাড়ি এ শহরে সারাবছরই একটা সুন্দর ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। এখানে চকোলেট তৈরির কাঁচামালও সহজে পাওয়া যায়।
এখানকার স্থানীয় বাসিন্দারা তাই বহুকাল ধরেই বাড়িতে নিজেদের মত করে চকোলেট তৈরি করে থাকেন। খুব কম পরিমাণে চকোলেট তৈরি করাটা এখানকার কুটিরশিল্পের মত হয়ে ওঠে। ক্রমে এখানে ঘুরতে আসা মানুষজন সেই চকোলেট চেখে দেখতে শুরু করেন। আর তা অচিরেই পর্যটকদের মন কেড়ে নেয়।
এই শহরের নাম উটি। তামিলনাড়ুর এই পাহাড়ি শহর এমনিতেই তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। তাই সারাবছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে।
যখন থেকে পর্যটকরা স্থানীয়দের তৈরি চকোলেটের প্রশংসা শুরু করলেন তখন থেকে সেটাকে বাণিজ্যিকভাবে বিক্রি নিয়েও ভাবনা চিন্তা শুরু হয়। ক্রমে চকোলেট উৎপাদন বাড়তে থাকে উটিতে।
এখন তো উটিতে বেড়াতে গেলে আশপাশে অনেক চকোলেটের দোকান নজর কাড়ে। যেখানে উটির স্থানীয় চকোলেট বিক্রি হয়। পর্যটকেরা সেই স্থানীয় চকোলেটের বাক্স কিনে খেতে থাকেন।
অনেকেই এখান থেকে চকোলেটের বাক্স কিনে নিয়ে যান। এভাবে উটির চকোলেট জনপ্রিয়তার নিরিখে একটা অন্য মাত্রা ছুঁয়ে ফেলে। আর তা থেকেই উটির নাম হয়ে যায় ভারতের চকোলেট শহর।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…