বিশ্বের দ্বিতীয় শীতলতম শহর রয়েছে ভারতেই, সাইবেরিয়ায় নয়
বিশ্বের দ্বিতীয় শীতলতম শহর রয়েছে ভারতে। এটি ভারতেরই একটি শহর। বেশ পরিচিত নাম। যেখানে অনেক মানুষের বাস।
ভারতের নানা অংশেই পারদ নামে। হিমালয় লাগোয়া হলে তো তুষারপাতও হয়। তবে ঠান্ডার নিরিখে ভাবলে বিশ্বের শীতলতম স্থান হিসাবে প্রথমেই মনে পড়ে সাইবেরিয়া, আলাস্কা বা এমন অতি প্রবল ঠান্ডার জায়গাগুলির কথা। সে ভাবনায় ভারতের স্থান নেই।
ভারতে বিভিন্ন জায়গায় তুষারপাত হয় ঠিকই, তবে সেখানে বসবাসকারীদের তাতে খুব অসুবিধা হয়না। কিন্তু ভারতেই রয়েছে বিশ্বের দ্বিতীয় শীতলতম শহর। যেখানে অনেক মানুষের বাস। এটি লাদাখে অবস্থিত।
লাদাখের কার্গিল জেলার দ্রাস শহরটিকেই বিশ্বের দ্বিতীয় শীতলতম শহর বলে ধরা হয়। কারণ এখানে শীতের সময় মাইনাস ৪০ ডিগ্রিতে নেমে যায় পারদ। তার মধ্যেই লড়াই করে বেঁচে থাকেন এখানকার বাসিন্দারা।
গত শতাব্দীর শেষের দিকে একসময় দ্রাসের পারদ মাইনাস ৬০ ডিগ্রিতেও নেমে গিয়েছিল। এত কঠিন পরিস্থিতিতেও দ্রাসের বাসিন্দারা তাঁদের স্বাভাবিক জীবন চালিয়ে যান। তাই দ্রাসকে পৃথিবীর দ্বিতীয় শীতলতম শহর বলে ধরা হয়।
প্রসঙ্গত পৃথিবীর শীতলতম শহর রয়েছে সাইবেরিয়ায়। যেখানে শীতের দিনে পারদ মাইনাস ৫০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রির মধ্যে পৌঁছে যায়।
ভারতের দ্রাসে তুষারপাত শরৎকাল থেকেই শুরু হয়ে যায়। আর চলে বসন্ত পর্যন্ত। এই প্রবল ঠান্ডার মধ্যে লাগাতার তুষারপাতে নাজেহাল দ্রাসবাসী কিন্তু প্রতিকূল আবহাওয়ার মধ্যেই তাঁদের জীবন কাটান। জোজিলা পাস ধরে বয়ে আসা বরফ বাতাস দ্রাসকে ভয়ংকর ঠান্ডা জায়গা করে তুলতে সাহায্য করেছে।













