ভারতের হাইওয়ে, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
যাঁরা হাইওয়ে ধরে গাড়িতে বা বাসে যাত্রা করেছেন তাঁরা নজর করেছেন দেশের সব প্রান্তেই হাইওয়েতে কিছুক্ষণ অন্তর নজর কাড়ে মাথার ওপর ধাতব খাঁচার ওপর সবুজের ওপর সাদা দিয়ে লেখা বোর্ড। যাতে একাধিক শহরের নাম লেখা থাকে।
ঠিক যেখানে ওই বোর্ড সেখান থেকে শহরটির দূরত্ব কত সেটাও দেওয়া থাকে। এমনকি সামনে কোন দিকে মোড় নিলে কোন শহরের দিকে যাওয়া যাবে তাও লেখা থাকে।
এই তথ্যগুলি এই পথে ছুটে চলা গাড়ির চালক ও আরোহীদের কাজে লাগে। এখন প্রশ্ন হল এই তথ্যগুলি বোর্ডে সবুজের ওপর সাদা দিয়েই লেখা থাকে কেন? কেন লাল, হলুদ, কমলা বা অন্য কোনও রং দিয়ে লেখা হয়না? এর পিছনে কিন্তু অতি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।
সবুজ রংয়ের ওপর সাদা দিয়ে লেখা দারুণ একটা রং বৈপরীত্যের জন্ম দেয়। যা দূর থেকে নজর কাড়ে। সহজেই পড়া যায় কি লেখা আছে। সেটাও দিন এবং রাতে সবসময়ের জন্য প্রযোজ্য।
তাছাড়া হাইওয়েতে যিনি গাড়ি চালাচ্ছেন তাঁর চোখ শান্ত থাকা দরকার। চোখের আরাম দরকার। সবুজ সেই আরামটা দেয়। চোখকে শান্তি দেয়। যা অন্য রং দিতে পারেনা। চালকদের ক্লান্তি দূর করার কাজটাও এই সবুজ রং করে থাকে।
সবুজের ওপর সাদা রং দিয়েই এই ধরনের বোর্ড জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে রাখতে হবে। এটাই ইন্ডিয়ান রোডস কংগ্রেস-এর দেওয়া কোড। যা মানতেই হবে।
বিশ্বজুড়েও এই সবুজের ওপর সাদা রং দিয়ে লেখা স্থান, দিক নির্দেশ, দূরত্ব নির্দেশ-এর বোর্ড থাকে। বিশ্বের অধিকাংশ দেশ যাতে অভ্যস্ত ভারতও তার বাইরে যায়নি। তবে শহরের মধ্যে কিন্তু এই ধরনের নির্দেশ রাস্তায় নীল রংয়ের ওপর লেখা থাকে।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…