কোল্লি পাহাড়ের রাস্তায় বাঁক, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
ভারত এক বিচিত্র দেশ। কি নেই এদেশে? পাহাড়, সমুদ্র, নদী, মরুভূমির সমাহারে তার সৌন্দর্য সবসময়েই নজরকাড়া। প্রাকৃতিক সৌন্দর্যের টানে বহু মানুষই দক্ষিণ ভারতে ছুটে যান। দক্ষিণ ভারতের পাহাড় মানেই সাধারণত সকলে উটি বা কুর্গের কথা বলেন। কিন্তু খুব কম মানুষই জানেন তামিলনাড়ুর বুকের ভিতর লুকিয়ে রয়েছে এক রহস্যময় পাহাড়।
মধ্য তামিলনাড়ুর নামাক্কাল জেলার একটি ছোট পর্বত কোল্লি পাহাড় বা কোল্লি মালাই। ৪৬.৭ কিলোমিটার দীর্ঘ পাহাড়ি রাস্তাটি বেয়ে গাড়ি বা বাইক নিয়ে ছুটে চলা এক রোমহর্ষক অভিজ্ঞতায় ভরিয়ে দেয়।
এই পাহাড়ি পথের সবচেয়ে বড় বৈচিত্র্য হল এই পুরো পথে রয়েছে ৭০টি বাঁক। সাধারণ বাঁক নয়। একেবারে হেয়ার পিন বাঁক। এটি দক্ষিণ ভারতের পূর্ব উপকূলে কোল্লি মালাইতে অবস্থিত ভয়ঙ্কর রাস্তা।
২৫ তম বাঁক পর্যন্ত রাস্তাটি ভালো অবস্থায় থাকে। রাস্তাটির কিছু বাঁক এতটাই সরু যে সেখান দিয়ে কেবলমাত্র একটিই গাড়ি ঘুরতে পারে। রাস্তাটি পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালার মধ্যে সংযোগ স্থাপন করে। ব্রিটিশ আমলে বিখ্যাত হিল স্টেশনগুলিতে পৌঁছনোর জন্য রাস্তাটি তৈরি করা হয়েছিল।
রাস্তাটির প্রতি বাঁকে কোথাও সবুজে ঢাকা উপত্যকা আবার কোথাও চোখে পড়ে মেঘের ছায়া। পাহাড়ের বুকে রয়েছে হাজার বছরেরও বেশি পুরনো আরাপালিশ্বরার মন্দির। স্থানীয়দের বিশ্বাস দেবী এত্তুক্কাই এখানে দুষ্ট আত্মাদের ধ্বংস করে অশুভ শক্তির বিনাশ করেন।
মন্দিরের পাশেই রয়েছে আকাশগঙ্গা জলপ্রপাত। পাহাড়ের বুক চিরে যার জল প্রায় ৩০০ ফুট নিচে আছড়ে পড়ে। ৭০টি বাঁক যুক্ত পাহাড়ি এই রাস্তাটি রোমাঞ্চ প্রেমীদের জন্য একাধারে আশির্বাদ আবার চ্যালেঞ্জিংও। কোল্লি হিলস রোড ভারতের অন্যতম বিপজ্জনক রাস্তা হিসাবে পরিচিত।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…