কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে কালো আপেল, প্রতীকী ছবি
কথায় বলে প্রতিদিন একটা করে আপেল খেলে নাকি সব অসুখ দূরে পালায়। একটা সামান্য আপেল নাকি কাছে ঘেঁষতে দেয়না কোনও চিকিৎসককে। রংয়ের তালিকায় লাল, গোলাপি, সবুজ এমনকি সাদা আপেলও রয়েছে। রং ভেদে শুধুমাত্র স্বাদে সামান্য পার্থক্য ঘটে।
আপেলের নানা রংয়ের তালিকায় রয়েছে কালো রংয়ের এক আপেল। এটি বিরল প্রজাতির। তাই এই কালো আপেলের সঙ্গে খুব বেশি মানুষ পরিচিত নন। গাঢ় বেগুনি থেকে ঘন কালো রং হয় এই আপেলের। পুরু এবং কালো খোসার আপেলটির নাম ব্ল্যাক ডায়মন্ড।
স্বাদের ক্ষেত্রে অন্যান্য আপেলের সঙ্গে এর বিশেষ পার্থক্য নেই। ব্ল্যাক ডায়মন্ডও অন্য আপেলের মতই রসাল এবং মিষ্টি। এই আপেলে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। তাছাড়া এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডান্ট পাওয়া যায়। যা রোগপ্রতিরোধে সাহায্য করে।
মূলত তিব্বতের পার্বত্য অঞ্চলেই এই আপেলের চাষ হয়। আর ওই অঞ্চল থেকেই গোটা বিশ্ব এই আপেল সম্পর্কে জানতে পেরেছে। বর্তমানে পৃথিবীর অনেক জায়গাতেই এই কালো আপেলের চাষ হয়। তবে ব্ল্যাক ডায়মন্ড চাষে সময় লাগে ৮ বছর।
চাষে ফলানো আপেলের সবটাই বাজারে বিক্রি করতে পাঠানো হয়না। বাছাই করা সেরা আপেলগুলিই বিক্রির জন্য পাঠানো হয়। তাই মোট ফলনের মাত্র ৩০ শতাংশই বাজারে পৌঁছয়। তাই এই আপেলের দামও আকাশছোঁয়া। একেকটি আপেলের দাম ১ হাজার টাকারও বেশি হতে পারে।
তিব্বতের হিমশীতল তাপমাত্রায় জমে গিয়ে এবং অতিবেগুনি রশ্মির সংস্পর্শে আসার জন্য এই আপেলের রং কালো হয়। একে নিয়ন্ত্রিত আলো এবং তাপমাত্রায় চাষ করতে হয়। এই আপেল খুব কম সংখ্যায় চাষ হয় বলে খরচা করেও ক্রেতারা সীমিত সংখ্যায় এর নাগাল পান।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…