ইংরাজি বর্ণমালা, প্রতীকী ছবি
ইংরাজি বর্ণমালার একেবারে প্রথমদিকেই তার অবস্থান। তবে এই অক্ষরটিই ইংরাজি বর্ণমালায় যুক্ত শেষ অক্ষর হিসাবে পরিচিত। ইংরাজি বর্ণমালার ১০ নম্বর অক্ষর হল জে। কিন্তু আশ্চর্যের বিষয় এই জে-ই বর্ণমালার ছাব্বিশটি অক্ষরের মধ্যে সবচেয়ে শেষে যুক্ত হয়েছে।
একটা সময় পর্যন্ত ‘আই’ এবং ‘জে’ একসাথেই উচ্চারিত হত। জে-এর আলাদা কোনও অস্তিত্ব ছিলনা। রোমান রীতি অনুযায়ী আই-এর শেষে একটা ঝাপটা দেওয়া লেজের মত করে জে-কে উচ্চারণ করা হত।
তৎকালীন ল্যাটিন এবং ইউরোপিয়ান ভাষায় আই-কে একইসঙ্গে ভাওয়েল ও কনসোনেন্ট হিসাবে ব্যবহার করা হত। শুনতে অনেকটা ‘ওয়াই’-এর মত লাগত। এই আই-এর শেষে রেশ রেখে যাওয়া অক্ষরের মতো করেই জে-এর অস্তিত্ব ছিল।
কিন্তু চতুর্দশ শতাব্দী থেকে কনসোনেন্ট হিসাবে জে আস্তে আস্তে নিজের একটি আলাদা পরিচয় পেতে শুরু করে। ১৫২৪ সালে আই থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে এটি একটি পৃথক অক্ষর হিসাবে পরিচিতি পায়।
ইতালীয় রেনেসাঁর ব্যাকরণ পণ্ডিত জিয়ান জর্জিও ট্রিসিনো জে-কে বর্ণমালায় আলাদা করে যুক্ত করেন। তাঁকেই তাই ইংরাজি বর্ণমালায় জে-এর জনক হিসাবে ধরা হয়। এরপরই জে এবং আই ২টি আলাদা উচ্চারণ হিসাবে সামনে আসে। স্পষ্টতই ২টি আলাদা অক্ষর হিসাবে স্বীকৃতিও পায়।
পরবর্তীকালে আধুনিক ইংরাজি বর্ণমালায় আই-এর ঠিক পরেই জে নিজের জায়গা করে নেয়। উচ্চারণের ভিন্নতার কারণে বর্ণমালার দশম অক্ষর হিসাবে স্বীকৃতি পায় জে।
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…