Feature

কাটাকুটি সারাতে একসময় চিকিৎসকদের মাকড়সার ভরসায় থাকতে হত

মাকড়সাই ছিল একমাত্র ভরসা। তাই তার দিকেই হাপিত্যেশ করে তাকিয়ে থাকতে হত। না হলে কাটা বা ঘা সারানো মুশকিল হত চিকিৎসকদের।

কেটেছরে তো মানুষের যায়। আবার তার চেয়েও বড় ক্ষত সৃষ্টি হয়। অনেক সময় ঘা হয়ে যায় দেহের নানা জায়গায়। তা শুকোতে এবং স্বাভাবিক অবস্থায় ফেরত আনতে ওষুধ দেন চিকিৎসকেরা। কাটা বা ঘা হওয়া অংশে মলম দেন শুকোনোর জন্য। প্রয়োজনে ব্যান্ডেজ বেঁধে দেন।

কিন্তু প্রাচীনকালে তো এত সুবিধা ছিলনা। কিন্তু তখনও যে চিকিৎসকেরা সমাজে ছিলেন। তাঁরা ক্ষত বা ঘা সারানোর জন্য গাছগাছড়ার রসের ওপর ভরসা রাখতেন। আর ভরসা করতেন মাকড়সার সাহায্যের ওপর।

প্রাচীন গ্রিস বা রোমে চিকিৎসকেরা ক্ষত সারানো বা ঘা সারানোর জন্য গাছের পাতা বা পাতার রস প্রয়োগ করতেন। তারপর সেই ক্ষতস্থান ঢেকে দিতেন ব্যান্ডেজ করে।

কিন্তু এখনকার মত তখন ব্যান্ডেজ তো ছিলনা। তাই তাঁরা ব্যান্ডেজের জন্য বেছে নিতেন মাকড়সার জালকে। মাকড়সা তাই জাল বুনলে চিকিৎসকেরা তা সংগ্রহ করতেন চিকিৎসার প্রয়োজনে।

মাকড়সার জালে অ্যান্টিসেপটিক ক্ষমতা আছে বলে মনে করেন বিশেষজ্ঞেরা। এছাড়া এতে থাকে অ্যান্টিফাঙ্গাল উপাদান। যা ঘা বা ক্ষত সারাতে কার্যকরী হত।

মাকড়সার জাল, প্রতীকী ছবি

আর মাকড়সার জালে থাকে ভিটামিন কে। ক্ষত বা কাটা দ্রুত শুকোনোটা জরুরি। ভিটামিন কে ঘা শুকোতে কার্যকরী। সে সময় দ্রুত ঘা শুকোনোর জন্য তাই মাকড়সার জালেই ভরসা করতেন চিকিৎসকেরা। সব মিলিয়ে গ্রিস বা রোমের চিকিৎসকদের কাছে মাকড়সার জাল ছিল পেশাগত কারণে প্রায় নিত্যপ্রয়োজনীয়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026