কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ভীতি, প্রতীকী ছবি
মানসিক রোগীদের চিকিৎসার জন্য যে কয়েকটি হাসপাতাল ভারতে বিখ্যাত তার একটি এটি। সাধারণ মানুষ একে পাগলাগারদ বলতেন। এটি তৈরির পিছনে অবশ্য জড়িয়ে আছে এক ব্রিটিশ আধিকারিকের ভয়।
তিনি আগ্রা শহরে ১৮৫৩ সালে লেফটেনেন্ট গভর্নর পদাধিকারী হয়ে হাজির হন। পরিবার নিয়ে আগ্রাতেই তিনি তাঁর প্রশাসনিক কাজ সামলাতে শুরু করেন। এদিকে অল্প সময়ের মধ্যেই ১৮৫৭ সালে উত্তরপ্রদেশের মেরঠ ও ঝাঁসিতে ছড়িয়ে পড়ে সিপাহীবিদ্রোহের আগুন।
ভারতীয় সেপাইদের ছড়িয়ে পড়া বিদ্রোহ সে সময় অনেক ব্রিটিশ অফিসারের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। সেই ভয়ই পেয়ে বসেছিল আগ্রার লেফটেনেন্ট গভর্নর জন রাসেল কেলভিন-কে।
তিনি আতঙ্কে তাঁর পরিবার নিয়ে আগ্রা ফোর্টে আশ্রয় নেন। সে সময় অনেক ব্রিটিশ আধিকারিকই ভয়ে পরিবার নিয়ে আগ্রা দুর্গে লুকিয়েছিলেন। ভারতীয় সেপাইদের বিদ্রোহ তাঁদের শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইয়ে দিয়েছিল।
আগ্রা ফোর্টে আশ্রয় নিয়েও কেলভিনের কিন্তু ভয় কাটেনি। তাঁর সারাক্ষণ মনে হতে থাকে আগ্রা ফোর্টে যে সহস্রাধিক ভারতীয় সেপাইরা রয়েছেন তাঁরাও যে কোনও মুহুর্তে বিদ্রোহ করতে পারেন। তখন আর তাঁর পালাবার পথ থাকবেনা।
এই ভয়ের জেরে তিনি ক্রমশ মানসিক সমস্যায় ভুগতে থাকেন। অবসাদগ্রস্ত হয়ে পড়েন। সারাক্ষণ তাঁকে অজানা ভয় তাড়া করে বেড়াত। এই আতঙ্কই তাঁর প্রাণ কেড়ে নেয় ১৮৫৭ সালের ৯ সেপ্টেম্বর।
এই ঘটনার পর ব্রিটিশদের মনে হয় আগ্রাতে একটা মানসিক রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল থাকলে হয়তো কেলভিনকে এভাবে আতঙ্কের জেরে প্রাণ দিতে হতনা।
সেকথা মাথায় রেখে ১৮৫৯ সালে আগ্রায় তৈরি হয় একটি মানসিক রোগীদের জন্য হাসপাতাল। ভারতে তার আগে কলকাতা, বম্বে ও মাদ্রাজ শহরে এমন মানসিক রোগীদের হাসপাতাল ছিল। চতুর্থটি তৈরি হয় আগ্রায়।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…