কফি, প্রতীকী ছবি
এবার এক কাপ কফি না হলেই নয়। টানা কাজের পর এমন কথা তো প্রায়ই অনেকের মুখে শোনা যায়। বিভিন্ন অফিসে কর্মীদের জন্য কফির মেশিনও বসানো থাকে। প্রয়োজন হলে যাতে কাজের ফাঁকে কর্মীরা কফির কাপে ঠোঁট ছোঁয়াতে পারেন। ঝিমিয়ে পড়া শরীর মনকে তাজা করে নিতে পারেন।
এই কফি ব্রেক এখন বিশ্বজুড়ে প্রচলিত শব্দ। কফি ব্রেক উৎসবও হয় বিশ্বের এক প্রান্তে। আমেরিকার স্টটন শহরে প্রতিবছর পালিত হয় এই কফি ব্রেক উৎসব। বহু কফিপ্রেমী মানুষ এই উৎসবে অংশ নেন। স্টটন শহরেই এই উৎসব পালিত হওয়ার পিছনে কিন্তু একটা ইতিহাস রয়েছে।
কাহিনিটা জানতে পিছিয়ে যেতে হবে ১৮০০ সালে। স্টটন শহরে তখন একটি সিগারেট তৈরির কারখানায় কাজ করতেন অনেক মহিলা।
সিগারেট তৈরির কারখানায় যথেষ্ট কাজের চাপ থাকত। তাই তাঁরা সেই চাপ মুক্তির জন্য ১৮০০ সালে সকলে মিলে একটা সিদ্ধান্ত নেন।
সকলে স্থির করেন প্রতিদিন কাজের ফাঁকে তাঁরা একটু সময় বার করবেন। সে সময় সকলে মিলে কফি খাবেন। কফির কাপে চুমুক দিতে দিতে তাঁরা কিছুটা সময় নিজেদের মধ্যে গল্পগুজবও করে নেবেন।
এতে তাঁরা নতুন করে কাজের উৎসাহ ফিরে পাবেন। মন দেবেন কাজে। এটাই প্রতিদিনের নিয়ম হয়ে উঠল। ওই সিগারেট কারখানার মহিলা কর্মীরা প্রতিদিন কফি পানের জন্য কিছুটা সময় বার করে নিলেন।
সেই শুরু হল কফি ব্রেক সংস্কৃতি। যা ক্রমে ছড়িয়ে পড়ে অন্যত্র। যেহেতু স্টটন শহরেই সিগারেট সংস্থার মহিলা কর্মীদের হাত ধরে এই কফি ব্রেক সংস্কৃতি শুরু তাই এই শহরে এখনও প্রতিবছর বসে কফির বাৎসরিক উৎসব।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…