Feature

পেঁয়াজ একসময় টাকা হিসাবে ব্যবহার হত, কেনা যেত জিনিসপত্র, দেওয়া যেত বাড়ি ভাড়া

পেঁয়াজ যেকোনও হেঁশেলের এক অতিপ্রয়োজনীয় উপাদান। বিভিন্ন রান্নায় পেঁয়াজ ছাড়া চলেনা। সেই পেঁয়াজ কিন্তু একসময় টাকা হিসাবে ব্যবহার হত।

পেঁয়াজের দাম মাঝে চড়লেও এখন কিছুটা নিয়ন্ত্রণে। কিন্তু রান্নার প্রয়োজনে পেঁয়াজ বাজার থেকে কিনতে হয়। পেঁয়াজ কিনতে নির্দিষ্ট দাম দিতে হয়। কিন্তু এমন একটা সময় ছিল যখন পেঁয়াজ নিজেই ছিল টাকা।

পেঁয়াজ দিয়েই বরং অন্য জিনিস কেনা যেত। মধ্যযুগে বিশ্বের কয়েকটি জায়গায় পেঁয়াজ ছিল যে কোনও কিছু কেনার মাধ্যম। শুধুই কি কেনা! ঘর ভাড়াও দেওয়া হত পেঁয়াজ দিয়ে।

আবার কারও কোনও অনুষ্ঠানে গেলে নিমন্ত্রিতরা উপহার হিসাবে পেঁয়াজ দিতেন। পেঁয়াজের বিনিময়ে অনেক জিনিস কেনা যেত। আবার কোনও পরিষেবাও পেঁয়াজের বিনিময়েই পাওয়া যেত।

প্রাচীন মেসোপটেমিয়া বা মিশরের মত জায়গায় পেঁয়াজ কার্যত মুদ্রা হিসাবে ব্যবহার হত। এমনকি অন্য জায়গার সঙ্গে যে পণ্য আদানপ্রদান হত, তাতেও পেঁয়াজ একটি মুদ্রা হিসাবে ব্যবহার হত।

মিশরে যখন পিরামিড তৈরি করা হত, তখন সেখানে কর্মরত শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া হত পেঁয়াজ দিয়ে। পেঁয়াজের এতটাই গুরুত্ব ছিল মধ্যযুগীয় সময়ে।

আবার ফিলিপিন্সেও পেঁয়াজকে মুদ্রা হিসাবে ব্যবহার করতে দেখা গেছে। সেখানে বিনিময় মাধ্যম হিসাবে ব্যবহার হয়েছে পেঁয়াজ।

মশলাদার নোনতা খাবার হোক বা মিষ্টি জাতীয় খাবার। সে সময় পেঁয়াজ ২ ধরনের রান্নাতেই বহুল ব্যবহার হত। যা খাবারের স্বাদ বাড়িয়ে দিত। তাই পেঁয়াজের সে সময় কদরও ছিল যথেষ্ট। প্রসঙ্গত পেঁয়াজ কিন্তু মানুষের খাবার হিসাবে ৭ হাজার বছর আগেও ব্যবহার হত।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026