Feature

মেয়েদের সাইকেলে সামনের রড থাকেনা, কারণটা কিন্তু বেশ চমকপ্রদ

মেয়েদের সাইকেলে সিট থেকে সামনের হ্যান্ডল পর্যন্ত রডটি থাকেনা। যা পুরুষদের সাইকেলে থাকে। মহিলাদের সাইকেলে তা না থাকার পিছনে রয়েছে বিশেষ কারণ।

মেয়েদের সাইকেল আলাদা হয়। আলাদা হয় একটি ক্ষেত্রেই। সেটা হল সামনের রড। ছেলেদের সাইকেলে যেমন সামনের রডটি থাকে। যেখানে বসিয়ে আরও একজনকে ডবল ক্যারিও করা যায়, মহিলাদের ক্ষেত্রে সেই রডটি থাকেনা।

আর সেই রড না থাকলে বোঝা যায় ওটা মহিলাদের সাইকেল। কিন্তু কেন থাকেনা এই রড? এজন্য পিছিয়ে যেতে হবে উনবিংশ শতাব্দীতে।

সে সময় মহিলাদের মধ্যে ফ্যাশন ছিল স্কার্ট পরার। এই স্কার্ট পরে সাইকেল চালাতে গেলে শালীনতা রক্ষাও জরুরি হয়। কারণ সামনে রড থাকলে স্কার্ট পরে তার ওপর চড়া বা নামার সময় পা দেখা যাওয়ার সম্ভাবনা থাকে।

যা অবশ্যই কাম্য হতে পারেনা। নারীর সম্মান জড়িয়ে থাকে। সামনে রড না থাকলে কিন্তু সহজেই স্কার্ট বাঁচিয়ে সাইকেলে ওঠা বা নামা সম্ভব। এতে কোনও সমস্যাও হয়না।

মেয়েরা সাধারণত দাঁড়ানো সাইকেলে উঠতে বা নামাতে গেলে হ্যান্ডল ও সিটের মাঝের অংশে ঢুকে পড়েন। তারপর সাইকেলে চড়েন। এতে তাঁদের পোশাক জনিত সমস্যা হয়না।

তাই উনবিংশ শতাব্দী থেকেই এই সামনের রড না থাকা মহিলাদের সাইকেলের অন্যতম বৈশিষ্ট্য হয়ে যায়। এখন যা কিন্তু মহিলাদের সাইকেলের একমাত্র বৈশিষ্ট্য হয়ে উঠেছে।

এছাড়া মহিলাদের সাইকেলের রং অনেক সময় তা মহিলাদের সাইকেল বলে পরিচিতি তৈরি করে। যেমন গোলাপি রং থাকলে তা নারীদের মানায় বলে মনে করা হয়।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026