Feature

এটা ছাড়া জামাপ্যান্ট পরা যাবেনা, যা পৃথিবীকে দান করেছিল মহেঞ্জোদারো

সিন্ধু সভ্যতার এই দান হয়তো কখনওই মানুষ ভুলতে পারবেননা। কারণ এটা না থাকলে এই আধুনিক যুগেও মানুষ প্যান্ট জামা পরতে পারতেন না।

প্রায় ৫ হাজার বছর আগে মহেঞ্জোদারোতে এর ব্যবহার ছিল। তবে তা ব্যবহার হত একটি গয়না হিসাবে। তৈরি হত মূলত সামুদ্রিক শামুকের খোল দিয়ে। সেই শামুকের খোলেই ছিদ্র করে তা দিয়ে এই আপাত সামান্য অসামান্য বস্তুটি তৈরি করা হত।

সিন্ধু সভ্যতার এই দান ক্রমে যে পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে তা বোঝা যায় সময়ের সঙ্গে এগিয়ে চললে। সিন্ধু সভ্যতার এই দানটি পরবর্তীকালে প্রায় ৪ হাজার বছর আগে দেখতে পাওয়া যায় রাশিয়ায়।

তারপর স্কটল্যান্ডেও তার নিদর্শন মেলে। তারপরে সেটি দেখতে পাওয়া যায় প্রাচীন রোমে। এমনকি চিনেও তার দেখা মেলে। সবই ক্রমে সময়ের সঙ্গে একটি একটি করে স্থানে ছড়িয়ে পড়ে।

আর এখন তো সারা বিশ্বেই পোশাকের দুনিয়ায় এ এক অপরিহার্য অংশ। কি সেই জিনিস? বস্তুটি হল বোতাম। অধিকাংশ পোশাকই বোতাম ছাড়া তৈরি হবেনা। শরীরের সঙ্গে পোশাকের কাপড়কে সঠিক ও সুন্দরভাবে লেপ্টে রাখতে বোতামই ভরসা।

ইতিহাস বলছে মহেঞ্জোদারোতেই প্রথম বোতাম ব্যবহার শুরু হয়। সে সময় সিন্ধু সভ্যতার মানুষজন এটি গয়না হিসাবে পরতেন। তা অবশ্য এখনকার বোতামের মত দেখতে হতনা।

সময়ের সঙ্গে বোতাম বদলেছে তার চেহারা। কিন্তু মূলগত ভাবনাটা একই রয়ে গেছে। যা সিন্ধু সভ্যতার সময় আবিষ্কার হয়েছিল এই ভারতের আশপাশে। এখন তো বিভিন্ন পোশাকে বোতামের বাহার মন ভরিয়ে দেয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026