Feature

দেশের একমাত্র গ্রাম যেখানে প্রতিটি মানুষ পর্তুগিজ ভাষায় কথায় বলেন

দেশে গ্রামের সংখ্যা অগুন্তি। কিন্তু তারমধ্যেও কয়েকটা গ্রাম তার বৈশিষ্ট্যের কারণে আলাদা। যেমন এই গ্রামটি। যেখানে আজও সকলে পর্তুগিজ ভাষায় কথা বলেন।

সমুদ্রের ধারে এই গ্রাম বেশ সুন্দর। তবে কেউ যদি মনে করেন এই গ্রামে একটু ঘুরে যাবেন তাহলে তাঁকে গ্রামে ঢুকলেই শুনতে হবে একদম এক অচেনা ভাষা। সেই ভাষাতেই তাঁদের অভ্যর্থনা জানানো হবে।

গ্রামে একটু ঘুরলেই জানা যায় এ গ্রামের বাসিন্দারা নিজেদের মধ্যেও অন্য ভাষায় কথা বলছেন। যা এদেশের ভাষা নয়। ভাষাটা পর্তুগিজ। পর্তুগিজ ভাষায় সকলে কথা বলেন এমন গ্রাম দেশে একটিই আছে।

আর সেটি এই সমুদ্রের ধারে। পর্তুগিজরা একসময় এই গ্রামটিতে ছড়িয়ে পড়লেও তা বহু পুরনো কথা। কিন্তু এখনও পর্তুগিজ সেই পরম্পরা এ গ্রামের মানুষ বয়ে বেড়াচ্ছেন।

মহারাষ্ট্রের উপকূলীয় এলাকার একটি গ্রাম হল কোরলাই। ছবির মত সুন্দর এ গ্রামে রয়েছে একটি পঞ্চদশ শতকের গির্জা, সুন্দর সব বাড়ি, একটি পুরনো দুর্গ এবং আরও অনেক পর্তুগিজ নিদর্শন। ২০০ বছর ধরে এখানে পর্তুগিজ কলোনি ছিল।

তার প্রভাব এখনও যেন এখানকার বাসিন্দাদের ভাষায় রয়ে গিয়েছে। তাঁরা তা বয়ে বেড়াচ্ছেন স্বদিচ্ছায়। মারাঠি ভাষা যে এ গ্রামের মানুষ একেবারেই জানেননা এমনটা নয়। তবে তাঁরা আজও পর্তুগিজ ভাষাকে আঁকড়ে আছেন।

তাই এই কোরলাই গ্রামকে ভারতের মিনি ব্রাজিল বলা হয়ে থাকে। এখানে মানুষ কিন্তু পর্তুগিজ ভাষাটাকেই আঁকড়ে ধরে বাঁচা পছন্দ করেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটাই চলে আসছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026