Feature

মাঠে জাতীয় সঙ্গীতের সময় খেলোয়াড়দের সঙ্গে ছোটদের দেখা যায়, পিছনে বিশেষ কারণ রয়েছে

ফুটবল, ক্রিকেটের মত খেলায় খেলা শুরুর আগে মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় খেলোয়াড়দের সঙ্গে ছোটদের দেখতে পাওয়া যায়। বিশেষ একটি কারণে ছোটরা খেলোয়াড়দের সঙ্গ দেয়।

ফুটবল বা ক্রিকেটের মত খেলার মাঠে এখন দেখা যায় ছোটরা খেলোয়াড়দের সামনে দাঁড়িয়ে থাকে। এমনকি খেলোয়াড়রা যখন ড্রেসিংরুম থেকে বেরিয়ে খেলার মাঠে প্রবেশ করেন তখন তাঁদের প্রত্যেকের হাত ধরে একজন করে শিশুও হাজির হয় মাঠে।

তারপর জাতীয় সঙ্গীত চলার সময় তারাও খেলোয়াড়দের সামনে দাঁড়িয়ে থাকে। কিন্তু কেন? কেন শিশুরা হাজির হয় খেলোয়াড়দের সঙ্গে? এর পিছনে রয়েছে বিশেষ কারণ। এজন্য পিছিয়ে যেতে হয় ১৯৯৬ সালে।

তখন ফুটবল ক্লাব লিভারপুল ও এভারটন-এর মধ্যে ম্যাচে প্রথমবার ছোটদের দেখতে পাওয়া যায়। এরপর একবিংশ শতাব্দীর শুরুতে ছোটদের খেলোয়াড়দের সঙ্গে মাঠে নামার রেওয়াজ শুরু হয়। খেলোয়াড়দের সঙ্গে মাঠা আসা এই শিশুদের বলা হয় প্লেয়ার এসকর্টস। এদের ম্যাসকট চিলড্রেন বলেও ডাকা হয়।

প্রথমে ফুটবল ম্যাচেই এভাবে খেলোয়াড়দের সঙ্গে ছোটদের মাঠে প্রবেশ করতে দেখা যেত। এটার মূল উদ্দেশ্য হল শিশুদের অধিকার সম্বন্ধে সকলকে সচেতন করা।

ইউনিসেফ এই কাজে ফিফা-র পাশে দাঁড়ায়। খেলার মাঠের এই শিশুরা শিশুদের অধিকার সুরক্ষিত করা, শিশুদের স্বাস্থ্যকর জীবন দেওয়ার মহান বার্তা বহন করে।

দর্শকদের জন্য শিশুদের প্রবেশ বার্তা দেয় যে ফুটবলপ্রেমী দর্শকদের এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যেতে হবে। ফুটবল ম্যাচে শুরু হলেও এখন ক্রিকেটেও খেলোয়াড়দের শিশুদের সঙ্গে করে মাঠে নামতে দেখা যায়।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026