Feature

৮ হাজার ১৮ ফুট উচ্চতাতেও ক্রিকেট খেলার সুবিধা রয়েছে ভারতে

অনেকের শুনে অবিশ্বাস্য লাগতেই পারে। সত্যিই কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৪৪৪ মিটার বা ৮ হাজার ১৮ ফুট উচ্চতায় ক্রিকেট খেলার পুরো ব্যবস্থা রয়েছে ভারতে।

ভারত ক্রিকেট পাগল দেশ। অন্য নানা খেলায় প্রতিভাবান খেলোয়াড় থাকলেও ক্রিকেট নিয়ে মাতামাতি ভারতে নজরকাড়া। সে দেশেই রয়েছে ৮ হাজার ১৮ ফুট উচ্চতায় ক্রিকেট খেলার ব্যবস্থা। পর্বত সমান উচ্চতায় ক্রিকেট!

অনেকের বিশ্বাস না হলেও ১৮৯৩ সালে এই মাঠটি তৈরি করেন পাটিয়ালার মহারাজ রাজিন্দর সিং। তিনি তাঁর গ্রীষ্মকালীন আবাস হিসাবে এই জায়গা বেছে নিয়েছিলেন। জায়গাটি হিমাচল প্রদেশের চৈল নামক স্থানে অবস্থিত।

পাহাড়ের অনেকটা উচ্চতায় একটি মালভূমির মত জমিতে একটি ক্রিকেট খেলার মাঠ তৈরি করেন পাটিয়ালার মহারাজ। যা একেবারে একটা ক্রিকেট ম্যাচ করানোর উপযোগী। রয়েছে গ্যালারিও।

চারধার গাছে ঘেরা। পৃথিবীর সর্বোচ্চ ক্রিকেট মাঠ হিসাবে আজও বিখ্যাত এই চৈল ক্রিকেট মাঠ। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৪৪৪ মিটার বা ৮ হাজার ১৮ ফুট উচ্চতায় অবস্থিত।

এখনও এই মাঠে ক্রিকেট খেলা যেতেই পারে। একটি সেনা স্কুল রয়েছে এখানে। সেই স্কুলের পড়ুয়ারা এখানে খেলাধুলো করে। এখানে একটি বাস্কেটবল কোর্টও রয়েছে। রয়েছে ফুটবল খেলার ব্যবস্থাও।

আবার এই মাঠেই পোলো খেলা হয়। সব মিলিয়ে চৈল ক্রিকেট মাঠ এখন নানা খেলার প্রাণকেন্দ্র। চৈল ক্রিকেট মাঠ ক্রিকেট বিশ্বে সবার পরিচিত তার উচ্চতার কারণে।

এই মাঠ দেখতে চৈল যেতেই পারেন মানুষজন। তবে চাইলেই এই মাঠে প্রবেশ করতে পারবেননা। গেটের বাইরে থেকেই দেখে চলে আসতে হবে পর্যটকদের।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026