Feature

জলাধার থেকে জল ছাড়ার সময় কিউসেক শব্দটা শোনা যায়, কিউসেক মানে কতটা জল

প্রায়ই শোনা যায় এত কিউসেক জল ছাড়া হয়েছে, অত কিউসেক জল ছাড়া হয়েছে। এই কিউসেক মানে কতটা জল তা জেনে রাখা ভাল।

নদীর ওপর বাঁধ নির্মাণ করা হয়। বর্ষার সময় সেইসব নদী অনেক সময় ফুঁসে ওঠে। বাঁধের জল বিপদসীমা ছুঁই ছুঁই হলে প্রমাদ গোনেন আধিকারিকরা। দ্রুত শুরু হয় বাঁধ থেকে জল ছাড়া। নাহলে আরও বড় বিপত্তি ঘটতে পারে।

ফিবছর দক্ষিণবঙ্গের পশ্চিম ও মধ্য অংশ জুড়ে তেমন একটা বৃষ্টি না হলেও অনেক জায়গা বানভাসি চেহারা নেয়। এজন্য ঝাড়খণ্ডের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়াকেই দায়ী করা হয়।

এসব জলাধার থেকে যখনই জল ছাড়া হয় তখন খবরে প্রকাশ পায় কতটা জল ছাড়া হয়েছে। কিন্তু সে জলের পরিমাণ কখনও লিটারে প্রকাশ করা হয়না। বলা হয় কিউসেকে।

কত কিউসেক জল জলাধার থেকে ছাড়া হয়েছে তা জানানো হয়। ফলে কিউসেক শব্দটার সঙ্গে প্রায় সকলেই পরিচিত। কিন্তু এই কিউসেক মানে কতটা জল?

হিসাব বলছে কিউসেক মানে প্রতি ১ সেকেন্ডে ছাড়া জলের পরিমাণ। ১ কিউসেক মানে ২৮.৩২ লিটার জল। ফলে এটা বলা যেতেই পারে যে ১ কিউসেক জল মানে ২৮. ৩২ লিটার জল।

লিটারে প্রকাশ করা হলে ১ কিউসেক এবার বুঝতে অনেকেরই সমস্যা হবেনা। যদিও জলাধার কখনও লিটারে এই পরিমাণ জানায় না। তারা কিউসেককে একক ধরে জল ছাড়ার পরিমাণ প্রকাশ করে।

অনেকে দীর্ঘদিন ধরে শুনে এলেও কিউসেক জলের পরিমাণ সহজে বোঝার চেষ্টা থেকে দূরেই থাকেন। এবার তা কিছুটা পরিস্কার হয়তো করা গেল।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026