Feature

বাদাম খোসা শুদ্ধ বিক্রি হয়, কাজু নয় কেন

খোলার মধ্যে বাদাম অনেকেই খেয়েছেন। আবার ছাড়ানো বাদামও কিনেছেন। কিন্তু কাজু কখনও খোলা সমেত বিক্রি হয়না। পিছনে রয়েছে বিশেষ কারণ।

চিনে বাদাম প্রায় সকলেই খেয়েছেন। কাঠবাদামও। কাঠবাদামের ক্ষেত্রে তার ওপরে থাকা কমলা, বাদামি মেশানো রংয়ের খোসা বেশ শক্ত হয়। অবশ্য ছাড়ানো যায়। অনেকে আবার ওই খোসা সমেতই চিবিয়ে নেন কাঠ বাদাম। চিনে বাদামের ক্ষেত্রে আবার খোলার মধ্যে থাকে বাদাম।

এই শক্ত খোলা ভেঙে তার মধ্যে মেরুন বা লাল রংয়ের পাতলা খোসার মধ্যে থাকা সাদা চিনে বাদাম অনেকের খুবই পছন্দের খাবার। বাদামের এই ২টি ধরনের ক্ষেত্রে কিন্তু খোসা সমেতই দোকানে বিক্রি হয়। সেভাবেই ক্রেতারা কিনে নিয়ে যান।

অথচ শুকনো ফল বা ড্রাই ফ্রুট হিসাবে পরিচিত কাজুর ক্ষেত্রে তেমনটা হয়না। কাজু কিন্তু খোসা সমেত বিক্রি হয়না। কাজুকে খোসার মধ্যে থেকে বার করেই তা বাজারে বিক্রি করা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ।

কাজুর খোসা বা খোলা বেশ মোটা হয়। শক্তও হয়। তবে তা ছাড়িয়ে তার থেকে কাজু বার করে খাওয়াটা খুব কঠিন কাজ নয়। তবু কাজু খোসা ছাড়িয়েই বাজারে আসে। কারণ কাজুর খোসায় থাকে অত্যন্ত বিষাক্ত উপাদান। যা শরীরের পক্ষে ক্ষতিকর।

কাজুর খোলায় এক ধরনের তেল থাকে। যা শরীরের স্পর্শে এলে তা থেকে ত্বকের সমস্যা শুরু হয়ে যায়। ত্বক জ্বলতে থাকে, চুলকানি শুরু হয়। ত্বকে একধরণের ব়্যাশও বার হয়। যা কখনও কাম্য নয়।

যেহেতু এই ঝুঁকি থেকে যায়, তাই কাজুর বিষাক্ত খোলা ছাড়িয়ে তারপরই কাজু বাজারে আসে। যদিও খোলা ক্ষতিকর হলেও কাজু ক্ষতিকর নয়।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026