Feature

সবচেয়ে বেশি নিরামিষভোজী মানুষের বাস কোন দেশে, নাম শুনে অবাক হবেন না

বিভিন্ন দেশেই নিরামিষভোজী মানুষ খুঁজে পাওয়া যায়। এর মধ্যেই একটি দেশে নিরামিষভোজী মানুষের সংখ্যা অন্য দেশগুলির তুলনায় অনেক বেশি।

নিরামিষ খাওয়া এক বহু প্রাচীন খাদ্যাভ্যাস। বহু মানুষ সারাজীবন নিরামিষ খাবারের ওপরই থাকেন। আমিষ ছুঁয়েও দেখেননা। এখন আবার সেই প্রাচীন খাদ্যাভ্যাস নতুন করে ফিরছে শরীর সুস্থ রাখার ডায়েট হিসাবে।

পৃথিবীতে যেমন আমিষভোজী মানুষের সংখ্যা প্রচুর, তেমন অনেক দেশেই ছড়িয়ে আছেন নিরামিষভোজী মানুষ। এর মধ্যেই একটি দেশ রয়েছে যেখানে বাকি দেশগুলির তুলনায় নিরামিষভোজী মানুষের সংখ্যা বেশি। আর তার একটি বিশেষ কারণ কেবল প্রাচীন খাদ্যাভ্যাস নয়, রয়েছে ধর্মীয় কারণও।

এদেশে যেহেতু জৈন ও বৌদ্ধধর্মাবলম্বী মানুষের সংখ্যা নেহাত কম নয়, তাই এখানে নিরামিষ ভোজনের একটা প্রবণতা রয়েছে। সাধারণভাবে জৈন ও বৌদ্ধধর্মাবলম্বীদের মধ্যে আমিষের চল দেখা যায়না।

আবার এদেশে বর্ণ ভিত্তিতেও বহু মানুষ নিরামিষভোজী। এ দেশের নাম ভারত। অবাক হয়ে যাওয়ার মত শোনালেও পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক নিরামিষভোজী মানুষ বাস করেন ভারতে।

বহু পরিবারে আমিষ রান্না নিষিদ্ধ। পরম্পরা ধরে সেখানে প্রতিটি প্রজন্মই নিরামিষ খাওয়ার পারিবারিক নিয়ম মেনে চলেন। দক্ষিণ ভারতেও আমিষের চল উত্তর ভারতের তুলনায় কম।

বহু ব্রাহ্মণ পরিবারেও আমিষ ঢোকা মানা। এভাবে ভারতে বহু মানুষ নিরামিষ ভোজনে অভ্যস্ত। তাঁরা শাকসবজি, ফল, দুধ, ঘি ইত্যাদির সাহায্যে নানা পদ রেঁধে ফেলেন। ভারতে তাই নিরামিষ পদের সংখ্যা অসংখ্য। নানা প্রান্তে আবার নানাধরনের নিরামিষ পদ বিখ্যাত।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026