ভারতে বন্যপ্রাণ, ফাইল ছবি
শহরে বড় একটা চোখে না পড়লেও শহর ছাড়ালেই সাপের হদিশ পেতে পারেন যে কেউ। গ্রামাঞ্চলের মানুষ তো প্রায় সাপের সঙ্গেই ঘর করেন। একটি খতিয়ান বলছে ভারতে সারা বছরে সাপের ছোবলে প্রায় ৫০ হাজার মানুষের জীবন যায়।
আবার সাপের সঙ্গে কীভাবে সহাবস্থান করতে হয় তা শহরের বাইরে বসবাসকারী মানুষের ভালই জানা। ভারতে নানাধরনের সাপ দেখতে পাওয়া যায়। এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
যার মধ্যে বেশ কয়েকটি অত্যন্ত বিষধর। যে কারণে গ্রামাঞ্চলে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সাপের ছোবল খেলে জীবন রক্ষার সব ব্যবস্থা তৈরি থাকে। অনেক গৃহস্থ বাড়িতে কার্বলিক অ্যাসিডও মজুত রাখা হয় সাপকে দূরে রাখতে।
ভারত ছাড়া বাংলাদেশেও একটি সাপ প্রচুর পাওয়া যায়। যাকে বলা হয় খৈয়া গোখরো। ভারতে এই সাপ ইন্ডিয়ান কোবরা নামে পরিচিত। যাকে বাংলায় কেউটে বা গোখরো বলা হয়।
এরাই হল ভারতের জাতীয় সরীসৃপের মর্যাদা পাওয়া সাপ। যদিও এই অতি বিষধর সাপের ছোবল যে কোনও মানুষের জীবন কেড়ে নিতে পারে। দেশের নানা প্রান্তেই কেউটে বা গোখরো দেখতে পাওয়া যায়।
ইন্ডিয়ান কোবরার একটি নজরকাড়া বৈশিষ্ট্য দ্রুত তাদের চিনতে সাহায্য করে। বড় ফণাযুক্ত এই সাপ যখন ফণা তোলে তখন তার চওড়া ফণার পিছনদিকে ২টি চোখের মত গোল গোল কালো ছোপ দেখতে পাওয়া যায়।
যে ২টি গোলাকার দাগ একটি রেখা দ্বারা যুক্ত। রেখাটি ইংরাজি ভি অক্ষরের মত করে ২টি চোখের মত কালো দাগকে যুক্ত করে। এটাই ইন্ডিয়ান কোবরা চেনার খুব সহজ উপায়।
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…