Feature

বাংলার একটি রাজ্য ফুল রয়েছে, নাম জানেন তার

সব ফুলই সুন্দর। বাংলার এই রাজ্য ফুলটি সুন্দর তো বটেই। সেই সঙ্গে তার নাম মনে এলে অন্য একটি কারণেও বাঙালির মন ভাল হয়ে যায়।

সব দেশেরই জাতীয় ফুল থাকে। ভারতেরও রয়েছে। আবার পশ্চিমবঙ্গের আলাদা করে একটি রাজ্য ফুল রয়েছে। যার সঙ্গে জাতীয় ফুল মেলেনা। পশ্চিমবঙ্গের এই রাজ্য ফুলটির কথা সকলের জানা।

আর পাঁচটা ফুলের মতই এই ফুলটিও অতি সুন্দর। তবে এই ফুলটির সঙ্গে বাঙালির আরও একটি স্পর্শ লুকিয়ে থাকে। তাই এই ফুলটির নাম শুনলেই বাঙালির মন ভাল হয়ে যায়।

বাঙালির মনের মধ্যে একটা অনাবিল আনন্দ খেলা করে। এ ফুলের ছবি দেখলে বাঙালির একটা বিশেষ সময়ের কথা মনে পড়ে যায়। চোখের সামনে ভেসে ওঠে একটা মুখ।

পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম শিউলি। উজ্জ্বল কমলা আর সাদার মিশ্রণে এ ফুলের সৌন্দর্য নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই সঙ্গে শিউলি ফুলের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির বড় আপনার উৎসব দুর্গাপুজো।

শিউলি ফুল আর মা দুর্গার আগমন যেন একাত্মভাবে জড়িয়ে থাকে। পুজো আসছে এটা বলার অপেক্ষা রাখে না যদি শিউলি ফুলের দিকে নজর যায়।

শিউলি ফুল, ফাইল ছবি

শরৎকালে শিউলি ফুল যেন মা দুর্গাকে আবাহন করার জন্যই ভরে ওঠে গাছে গাছে। শিউলি গাছের তলায় ভোরের আলো ফোটার পর নানা বয়সের মানুষ পৌঁছে যান ঝরে পড়া শিউলি কুড়িয়ে আনতে। এ এক অন্যই অনুভূতি। যা বাঙালিকে পৌঁছে দেয় শৈশবে, পৌঁছে দেয় পুজোর আবেগঘন স্মৃতির সরণীতে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026