Feature

সরবত পানের জন্য সেনা পাঠিয়ে বরফ আনাতেন এক মোগল সম্রাট

গরম এখনও পড়ে। তখনও পড়ত। এক মোগল সম্রাট আবার বরফের কুচি দিয়ে ঠান্ডা সরবত পান করার জন্য সেনা পাঠিয়ে বরফ আনাতেন।

গরমে তাঁর ঠান্ডা সরবত চাই। সে সময় ঠান্ডা পানীয় পাওয়াটাই এক কঠিন কাজ ছিল। তাতে আবার বরফ! কিন্তু সেই মোগল সম্রাটের বরফই চাই। তাই তিনি বরফ আনতে সেনা পাঠিয়ে দিতেন।

সেনাবাহিনী যুদ্ধ ছেড়ে যেত বরফ আনতে। বরফ নিয়েই ফিরত। কিন্তু কোথায় যেত তারা বরফ আনতে? এই প্রশ্নের উত্তর শুনলে অনেকেই অবাক হতে পারেন। কিন্তু মোগল সম্রাট বাবর সরবত পান করতে খুবই পছন্দ করতেন। আর তাতে দিতে হত বরফের কুচি। যেমন আজকে হয়।

সেই বরফ আনতে বাবর তাঁর সেনাবাহিনীকে হিমালয়ে পাঠিয়ে দিতেন। দীর্ঘ পথ অতিক্রম করে হিমালয় থেকে বাবরের সেনা বরফ নিয়ে ফিরত। সেই বরফ দিয়ে বাবর ঠান্ডা সরবত পান করতেন।

এখন গরমে নাজেহাল দেশবাসী। এই সময় সরবতের চাহিদা তুঙ্গে ওঠে। মানুষ দোকান থেকে হোক বা বাড়িতে তৈরি করে হোক, সরবত পান করে প্রাণ জুড়োনোর চেষ্টা করেন।

সরবত যে মোগল আমলেও পরিচিত পানীয় ছিল তা বাবরের এই বরফ দিয়ে সরবত পানের ইচ্ছা থেকেই স্পষ্ট। সরবত কিন্তু ভারতীয়রা চিনতেন না।

সরবত প্রচলিত ছিল পারস্য, তুরস্ক ও আরব দেশগুলিতে। সেখান তা পরিচিত পানীয় ছিল। গরমে প্রাণ জুড়োন সরবত ভারতে আসে মোগলদের হাত ধরেই। তারপর থেকে অবশ্য ভারতে দ্রুত তা জনপ্রিয় হয়ে ওঠে।

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026