Feature

গাছের গুঁড়িতে সাদা রং করার পিছনে রয়েছে একাধিক চমকপ্রদ কারণ

গাছের গুঁড়িতে সাদা রং করা আছে। এমনটা তো রাস্তার ধারেই দেখতে পাওয়া যায়। অনেকের বাগানের গাছেও সাদা রং করা থাকে। এর পিছনে রয়েছে একাধিক চমকপ্রদ কারণ।

সারি দিয়ে গাছের গুঁড়িতে সাদা রং। এমনটা প্রায় সকলেই দেখেছেন। রাস্তার ২ ধারে যে গাছের সারি থাকে তাতেও এই সাদা রং করা থাকে। দেখা গেছে প্রাচীন গ্রিস ও রোমেও গাছের গুঁড়িতে সাদা রং করার প্রচলন ছিল। তার নিদর্শন পাওয়া গিয়েছে।

গাছের গুঁড়িতে সাদা রং করা শুধু ভারত নয়, সারা বিশ্বেই এক প্রচলিত পদ্ধতি। এর পিছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। অনেকে তাই বাগানের গাছের গুঁড়িও সাদা রংয়ে ঢেকে রাখেন।

গাছের গুঁড়িতে সাদা রং করার একটি কারণ হল নানা ধরনের পোকার হাত থেকে গাছকে রক্ষা করা। অনেক এমন পোকামাকড় হয় যা গাছের ক্ষতি করে। গুঁড়ির কাঠকে দুর্বল করে দেয়। সাদা রং থাকলে তারা আর সে গাছে হানা দিতে পারেনা।

দ্বিতীয়ত, গাছের গুঁড়িতে সাদা রং থাকলে তা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে গাছকে রক্ষা করে। সরাসরি সূর্যরশ্মির প্রবল উত্তাপ গাছের গুঁড়ির সংস্পর্শে না আসায় গাছের গুঁড়িতে ফাটল ধরার সম্ভাবনা কমে।

আবার যে সব শীতপ্রধান জায়গা রয়েছে সেখানে গাছের গুঁড়িতে সাদা রং করার একটি কারণ হল প্রবল ঠান্ডার হাত থেকে গাছকে রক্ষা করা। নাহলে কড়া ঠান্ডা গাছের গুঁড়িতে ফাটল ধরিয়ে নষ্ট করে দেয়।

রাস্তার ধারে গাছের গুঁড়িতে সাদা রং করা হয় গাড়ি চালকদের সতর্ক করতে। অনেক সময় হাইওয়েতে রাস্তায় আলো থাকেনা। সেখানে গাড়ির হেডলাইট ভরসা।

রাতের অন্ধকারে সেই হেডলাইটের আলো গাছের গুঁড়ির ওপর পড়লে সাদ রং সহজেই নজরে পড়ে। তাই রাস্তার ধার বুঝে নিতে অসুবিধা হয়না চালকের। এভাবেই নানা কারণে গাছের গুঁড়িতে সাদা রং করে তাকে রক্ষা করা হয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026