Feature

এই গ্রীষ্মে শীততাপ নিয়ন্ত্রিত শহরে কাটিয়ে আসতে পারেন কয়েকদিন

গ্রীষ্ম আসছে। যদিও বসন্তের মাঝামাঝি সময় থেকেই ক্রমে তাপমাত্রার পারদ চড়তে থাকে। গরমে কষ্ট হলে ঘুরে আসতে পারেন দেশের শীততাপ নিয়ন্ত্রিত শহরে।

এবার এল নিনো কিছুটা দুর্বল। তাই অনেকে মনে করছেন হয়তো গরমের তীব্র দাবদাহ থেকে কিছুটা রেহাই মিলবে। যদিও আবহবিদদের একটা বড় অংশই মনে করছেন এল নিনো দুর্বল হলেও গরম তার দাপট দেখাতে কার্পণ্য করবেনা। ফলে গা জ্বালানো গরম থেকে রেহাই মেলার সম্ভাবনা কম।

এই অবস্থায় অনেকেই হিমালয়ের কোলে কোনও ঠান্ডা জায়গায় ছুটি কাটিয়ে প্রাণ জুড়োতে পছন্দ করেন। ফলে সেখানে গ্রীষ্মে পর্যটকের ভিড়ও থাকে অনেক।

ভারতে কিন্তু হিমালয়ের ধারেকাছেও না হয়ে একটি শহর প্রকৃতির দানেই শীততাপ নিয়ন্ত্রিত বলে মনে করা হয়। সেখানে সারাবছরই প্রায় একই ধরনের মনোরম আবহাওয়া বিরাজ করে।

এই সুন্দর আবহাওয়ার জন্য তাকে দেশের শীততাপ নিয়ন্ত্রিত শহর আখ্যা দেওয়া হয়েছিল। এখন অবশ্য তার মুকুটে আরও পালক যুক্ত হয়েছে।

এখন এ শহর ভারতের প্রথম তথ্যপ্রযুক্তি হাব হিসাবে পরিচিত। ভারতের বিভিন্ন প্রান্তের নব্য প্রজন্মের কাছে কেরিয়ার তৈরির এ এক স্বপ্নের গন্তব্য।

ভারতের সিলিকন শহরও বলা হয় তাকে। তবে এ শহর যখন আইটি হাব হিসাবে পরিচিতি পায়নি, তখন থেকেই এ শহর এয়ারকন্ডিশনড সিটি অফ ইন্ডিয়া।

ব্যাঙ্গালোর বা অধুনা বেঙ্গালুরু হল সেই শহর যাকে ভারতের শীততাপ নিয়ন্ত্রিত শহর বলে ডাকা হয়। আর তা হয় সেখানকার বছরভর বিরাজ করা মনোরম আবহাওয়ার জন্য।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026