Feature

সিল্কখ্যাত এ শহরের আনাচেকানাচে ভুরভুর করে চন্দনকাঠের গন্ধ

এ শহরের আনাচেকানাচে ভরে থাকে চন্দনকাঠের গন্ধ। চন্দনের শহর কি আর সাধে বলা হয় তাকে। উপরি পাওনা এ শহরের বিখ্যাত সিল্ক।

এ শহর পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। শহরের প্রাসাদটি কেবল ইতিহাসের ধারক বাহকই নয়, তার প্রতিটি কোণা মানুষকে রাজকীয় এক অনুভূতি দেয়। ভারতের ব্যয়বহুল শিল্পকীর্তির ছোঁয়া এ প্রাসাদের সর্বত্র ছড়িয়ে আছে। এ শহরে অবশ্য আরও অনেক কিছু দেখার আছে।

এখানে যে পর্যটক আসেন তিনি জায়গা ঘুরে দেখার পাশাপাশি এখানকার সিল্ক ছুঁয়ে দেখেন। অনেকে কিনেও নিয়ে যান। আর যা তাঁরা খুঁজে পান তা হল চন্দনকাঠ।

এ শহরকে ভারতের চন্দনকাঠের শহর বলা হয়। কারণ এ শহরের আনাচেকানাচে ছড়িয়ে থাকে চন্দনকাঠের গন্ধ। চন্দনকাঠের গাছ থেকে চন্দনকাঠের নানা সুন্দর সব হাতের কাজের জিনিস মাইসোর শহরকে এক আলাদাই উচ্চতা দিয়েছে। মাইসোর অবশ্য পরিচিত নাম। কিন্তু এ শহরের বর্তমান নাম হল মাইসুরু।

মাইসুরু শহরে রয়েছে অনেক চন্দনকাঠের সুগন্ধি কাঠের দোকান। চন্দনকাঠ থেকে নানা জিনিস তৈরির প্রচুর কারখানা। যা এ শহরকে যেন চন্দনের সুবাসে ভরিয়ে রাখে।

চন্দনকাঠের জন্য মাইসুরু পরিচিত। পরিচিত তার সিল্কের জন্য। সেই সঙ্গে চোখ ধাঁধানো মাইসোর প্যালেস তো রয়েছেই। যা রাত নামলে সোনার রংয়ে সেজে ওঠে।

কর্ণাটকের এই শহর সে রাজ্যের সাংস্কৃতিক রাজধানী বলেও খ্যাত। ভারতের চন্দনকাঠের শহরের তাই একটাই পরিচয় নয়। নানা পরিচয় নিয়ে পর্যটকদের আকর্ষিত করে এই দক্ষিণী শহর।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026