Feature

আয়ুর্বেদ আর উৎসবের সঙ্গে দিন কাটায় দেশের সোনার রাজধানী

এ শহর সারাবছর মেতে থাকে নানা ধরনের উৎসবে। স্থানীয় উৎসবের সঙ্গে দেশজুড়ে হওয়া নানা উৎসবের জমাটি পালনও হয় দেশের সোনার রাজধানীতে।

এ শহর যেন আনন্দে মেতে থাকার শহর। আবার ব্যবসাতেও পিছিয়ে নেই। শহর জুড়ে বছরের নানা সময় লেগে থাকে উৎসব। স্থানীয় উৎসব পালন তো চলেই। সেই সঙ্গে এ শহরে চুটিয়ে পালিত হয় দিওয়ালী, বড়দিন, ইদ, ওনাম সহ নানা উৎসব। একে রাজ্যের উৎসবের রাজধানী বলেও ডাকা হয়।

তবে এ শহর বিখ্যাত তার সোনার গয়নার জন্য। দেশের ৩০ শতাংশ সোনার গয়না এখানেই তৈরি হয়। এখান থেকেই বিক্রিও হয়। ভারতের তাবড় সোনার দোকানের শাখা এ শহরে পাওয়া যায়।

এখানে স্বর্ণ শিল্পীরা যেমন নানা প্রান্ত থেকে রুজির খোঁজে হাজির হন, তেমন ভাল কারিগরের যথেষ্ট কদরও দেওয়া হয়। ভারতের সবচেয়ে বেশি সোনার গয়না এখানে তৈরি বলে এ শহরকে ভারতের সোনার রাজধানী বলে ডাকা হয়।

ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত কেরালা রাজ্য। এই কেরালার তৃতীয় বৃহত্তম শহর হল ত্রিশূর। আগে যাকে ত্রিচূর নামে ডাকা হত। এই শহর তার সোনার গয়না প্রস্তুতের জন্য বিখ্যাত।

ত্রিশূরের খ্যাতি কিন্তু তার উৎসব পালনের ক্ষেত্রেও কম নয়। ভাদাকুন্নাথান মন্দির, তিরুভামবারি শ্রীকৃষ্ণ মন্দির, পরমেক্কাভু ভগবতী মন্দির রয়েছে এ শহরে।

এ শহরে বহু পর্যটক হাজির হন। তবে এ শহরের আরও একটি খ্যাতি আছে। কেরালায় আয়ুর্বেদ চিকিৎসার চল যথেষ্ট। আর যত আয়ুর্বেদ ওষুধ রয়েছে তার সবচেয়ে বেশি উৎপাদন হয় এই ত্রিশূরে। ফলে আয়ুর্বেদ ওষুধের কেন্দ্রও বলা হয় এই শহরকে।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026