Feature

মুক্তোর শহর নামেই বিখ্যাত, তবে এ শহরের অন্য পরিচিতিও আছে

এ শহরকে মুক্তোর শহর বলে ডাকা হয়ে থাকে। তবে এটি দেশের এমন এক শহর যার একাধিক পরিচিতি রয়েছে। তবে মুক্তোর শহর বলেই পৃথিবী তাকে চেনে।

একটি শহরের বিশেষত্ব তাকে বিশেষ পরিচিতি দেয়। বিশেষ নাম দেয়। যে নামে তাকে সকলে একডাকে চিনতে পারেন। শহরের নামের বাইরেও এই বিশেষণ তার গরিমা বৃদ্ধি করে। তেমনই দেশের একটি শহরকে মুক্তোর শহর বলা হয়। কারণ দেশের মুক্তোর ব্যবসার সবচেয়ে বড় অংশ এই শহরকে কেন্দ্র করেই আবর্তিত হয়।

যা কেবল দেশের মুক্তোর চাহিদাই পূরণ করেনা, বিদেশেও এখান থেকে মুক্তো রফতানি হয়। যা রাজ্যকে একটা বড় অংশের আর্থিক ভরসা দেয়।

এ শহরের থেকে কিছুটা দূরে রয়েছে চন্দনপেট নামে একটি গ্রাম। মুক্তোর মূল চাষটা নির্ভর করে আছে এই গ্রামের ওপর। এই গ্রামের বলা যায় একমাত্র চাষই হল মুক্তো।

এখান থেকেই মুক্তো চলে আসে হায়দরাবাদ শহরে। এই হায়দরাবাদ থেকে সেই মুক্তোর ব্যবসা হয়। তাই চন্দনপেটে মুক্তো তৈরি হলেও হায়দরাবাদ শহর থেকেই ব্যবসাটা চলে।

ফাইল : হায়দরাবাদ মেট্রো, ছবি – আইএএনএস

তাই হায়দরাবাদকে ভারতের মুক্তোর শহর বলা হয়। হায়দরাবাদের মুক্তোর খ্যাতি বিদেশেও রয়েছে। অনেক দেশেই হায়দরাবাদের মুক্তো রফতানি হয়ে থাকে।

তেলেঙ্গানার রাজধানী শহর হায়দরাবাদ অবশ্য কেবল তার মুক্তোর জন্যই বিখ্যাত এমনটা নয়। এ শহরকে নিজামের শহরও বলে ডাকা হয়ে থাকে।

ফাইল : লকডাউনে জনশূন্য হায়দরাবাদের চারমিনার চত্বর, ছবি – আইএএনএস

এ শহরেই রয়েছে ভারতীয় অন্যতম দ্রষ্টব্য চারমিনার। হায়দরাবাদ শহরে গেলে চারমিনার আগে দেখেন পর্যটকেরা। ভারতের অন্যতম তথ্যপ্রযুক্তি কেন্দ্রও এই হায়দরাবাদ শহর।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026